Browsing: খুলনা বিভাগ

মোঃ মহাসিন, সাতক্ষীরা, প্রতিনিধি বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করা ১৩০০ কেজি মাছ আটক করে বিনষ্ট করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (২০ই জানুয়ারি) বেলা ১২ টার দিকে সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার তারালি ইউনিয়নের আমিয়ান গ্রামে অবস্থিত এসিআই চিংড়ি প্রক্রিয়াজাত করণ ফ্যাক্টরি সামনের থেকে। দীর্ঘদিন যাবত পুষস্কৃত বাগদা চিংড়ি এসিআই প্রক্রিয়াজাত করণ ফ্যাক্টরিতে ক্রয় করে বিদেশে রপ্তানি করে আসছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে এফ,আই, কিউ ,সি অধিদপ্তরের খুলনা কোয়ারেন্টাইন অফিসার রুহুল আমিনের নেতৃত্বে কালিগঞ্জ উপজেলা মৎস্য অফিসের সমন্বয় উপজেলা প্রশাসনকে সাথে নিয়ে ফ্যাক্টরির সামনে নিয়ে আসা বিভিন্ন ফুড়িয়ার থেকে ১৩০০ কেজি বাগদা চিংড়ি জব্দ করে ।ওই সময় অভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে মৎস্য ফড়িয়ারা মাছ ফেলে পালিয়ে যায়। পরে জব্দকৃত মাছ এনে উপজেলা সদরের কাকশিয়ালী নদীর চরে উন্মুক্ত স্থানে মাটির নিচে পুঁতে বিনষ্ট করে ।জব্দকৃত মাছের বাজার মূল্য রায় ১৩ লক্ষ টাকা।

মোঃ মহাসিন, সাতক্ষীরা, প্রতিনিধি এস দেশ বদলায় পৃথিবী বদলায় এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব ২০২৫ বেলুন ফেস্টুন ও কবুতর উড়িয়ে শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে বেলুন ফেস্টুন ও কবুতর উড়িয়ে তারুণ্যের উৎসব শুভ উদ্বোধন ঘোষণা করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের টি এইচ এ ডাঃ বুলবুল কবির, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানবিকা শীল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বাকী বিল্লাহ , উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেন, অ্যাডভোকেট জাফরউল্লাহ ইব্রাহিম, ডি আর এম আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক মোঃ মহসিন আলী ও সহকারি অধ্যাপক ইকবাল হোসেন, শিমুরেজা এমপি কলেজের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম, রোকেয়া মুনছুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক সোমা বিশ্বাস, নলতা রেসিডেন্সিয়াল কলেজের সহকারী অধ্যাপক মাহমুদুন নবী, উপজেলা ছাত্র সমন্বয়ক মারুফ হাসান, আবু ঈসা, আমির হামজা, তাসনিমুল হাসান রাফি, মোছাম্মৎ বিউটি, মোছাম্মৎ রেবেকা প্রমূখ। পরে তারুণ্যের উৎসব উপলক্ষে যুব সমাবেশ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। একই দিন বেলা ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম ও উপজেলা অফিসার্স ক্লাবে তারুণ্যের উৎসব উপলক্ষে ১৬ টি মাধ্যমিক বিদ্যালয়ের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রথম দিনে প্রথম রাউন্ডে জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগারে হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ বিষয়ে এর পক্ষে ও বিপক্ষে বিতর্ক প্রতিযোগিতায় জয় লাভ করেন সরকারি কালিগঞ্জ মডেল মাধ্যমিক বিদ্যালয়, ললতা মাধ্যমিক বিদ্যালয়, শ্রীকলা মাধ্যমিক বিদ্যালয়, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়,বড়শিমলা মাধ্যমিক বিদ্যালয় ও উজ্জীবনী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয় জয় লাভ করে দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয়েছে। বিতর্ক প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডের প্রতিযোগিতা ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এছাড়া ২২ জানুয়ারি সকালে উপজেলা মাঠে কাবাডি প্রতিযোগিতা ও বিকালে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ২৩ জানুয়ারি সকালে উপজেলা অফিসার ক্লাবে প্রশিক্ষণ কর্মশালা, বিকালে আলোচনা সভা পুরস্কার বিতরণী ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

মোঃ সেলিম রেজা উপজেলা প্রতিনিধি দৈনিক ভোরের বাংলা নিউজ গাংনী মেহেরপুর। মেহেরপুরের গাংনীতে বিএনপির যৌথ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সােমবার…

নাপোল প্রতিনিধি: আজ ২০ জানুয়ারি ২০২৫ তারিখ সকলের স্বতঃস্ফুর্ত ও প্রাণবন্ত উপস্থিতিতে দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, রিজিয়ন সদর দপ্তর, যশোর ও যশোর…

বেনাপোল প্রতিনিধি: যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অভিযানে ভারতীয় গাঁজা, ফেন্সিডিল, শাড়ী, কম্বল, স্পোটস জুতা, তৈরি পোশাক এবং অন্যান্য কসমেটিক্স…

কয়রা( খুলনা) প্রতিনিধিঃফরহাদ হোসাইন খুলনার কয়রায় বে,সিন,মিম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোশারফ করিমের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে অনতিবিলম্বে পদত্যাগের দাবি…

মোঃ সেলিম রেজা উপজেলা প্রতিনিধি দৈনিক ভোরের বাংলা নিউজ গাংনী মেহেরপুর। মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়ন পরিষদের সদস্যদের স্বাক্ষর জাল…

মোঃ সেলিম রেজা উপজেলা প্রতিনিধি দৈনিক ভোরের বাংলা নিউজ গাংনী মেহেরপুর। মেহেরপুর জেলা পরিবার পরিকল্পনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে, রবিবার…

মোঃ সেলিম রেজা উপজেলা প্রতিনিধি দৈনিক ভোরের বাংলা নিউজ গাংনী মেহেরপুর। মেহেরপুরের গাংনীতে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে জাতীয়…

মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জের ভাটপাড়া মাদ্রাসা ও এতিমখানা’র মসজিদ উন্নয়নের জন্য আর্থিক চেক প্রদান করেছে সদর…