Browsing: দেশজুড়ে

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহকের স্ত্রীর হাতে মৃত্যু দাবির পাঁচ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারী) দুপুরে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের টাঙ্গাইলের কাশফুল প্রজেক্টের আকুর টাকুর পাড়া কার্যালয়ে গ্রাহক মরহুম শাহারুল ইসলাম মিলনের স্ত্রী রুমা আক্তারের হাতে মৃত্যু দাবির ওই পাঁচ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। চেক হস্তান্তর করেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের আইপিএল কাশফুল এর প্রকল্প পরিচালিক মো. নাসির উদ্দিন। চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইপিএল কাশফুল টাঙ্গাইল অফিসের জেনারেল ম্যানেজার নির্জনা খানম সীমা, পাথরাইল অফিসের জেনারেল ম্যানেজার মহানন্দ রাজবংশী, টাঙ্গাইল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আরিফুর রহমান, সহকারী জেনারেল ম্যানেজার আরিফ উর রহমান টগর, ব্রাঞ্চ ম্যানেজার আতোয়ার রহমান, ইউনিট ম্যানেজার মো. আলমগীর হোসেন প্রমুখ। প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের আইপিএল কাশফুল এর প্রকল্প পরিচালিক মো. নাসির উদ্দিন বলেন, মরহুম শাহারুল ইসলাম মিলন ছিলেন একজন গ্রাহক ও প্রজেক্টের ব্রাঞ্চ ম্যানেজার (বিএম)। বীমা গ্রাহক হওয়ার পর মাত্র ১৫টি কিস্তি জমা দিয়েছিলেন তিনি। আকস্মিক ঘাতকব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়েছেন এমন তথ্য দেন মিলন। চিকিৎসাধীন অবস্থায় আকস্মিক মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যু পরবর্তী প্রক্রিয়া শেষে গত ১৬ ডিসেম্বর গ্রাহক ও প্রজেক্টের ব্রাঞ্চ ম্যানেজার (বিএম) মরহুম শাহারুল ইসলাম মিলনের মৃত্যু দাবির পাঁচ লাখ টাকার চেকটি পাশ করেন কর্তৃপক্ষ। আজ আনুষ্ঠানিকতার মাধ্যমে মরহুম মিলনের মৃত্যু দাবির পাঁচ লাখ টাকার চেকটি স্ত্রী রুমা আক্তারের হাতে হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, ২০২৫ সালের ২৪ আগস্ট ভোর ৬টার দিকে শহরের পাড়দিঘুলিয়ার নিজ বাসভবনে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত শাহারুল ইসলাম মিলন (৪৮) মৃত্যুবরণ করেন। তিনি জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন (জাসাস) টাঙ্গাইল জেলা শাখার সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও প্রগতি লাইফ ইন্সুরেন্সের কাশফুল প্রজেক্টের ব্রাঞ্চ ম্যানেজার (বিএম) ছিলেন। এছাড়াও মরহুম মিলন ছিলেন এক ছেলে সন্তানের বাবা।

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও…

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি  ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা এক মতবিনিময় সভায় বলেছেন, ‘এখন দল…

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জনসভা করাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা জেলা প্রশাসনের…

রাণীনগর প্রতিনিধি নওগাঁর রাণীনগরে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশনের উদ্যোগে লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাণীনগর সদর হাসপাতালের সামনে…

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রার্থীতা ফিরে পেয়েছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকত। নির্বাচন কমিশনে দায়ের…

হাতীবান্ধা প্রতিনিধি সীমান্তে নজরদারি বৃদ্ধি, চোরাচালান রোধ ও নিরাপত্তা ব্যবস্থা আরও সুদৃঢ় করার লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর উত্তর পশ্চিম…

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুর পৌরসভার সাবেক তিনবারের মেয়র ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ মধুপুর -ধনবাড়ী আসনের…

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইল সার্কিট হাউজের কনফারেন্স হলে ‘গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ…

সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে ৪২০ পিস ইয়াবা, ইয়াবা বিক্রির অবৈধ ৪ লাখ ১৫ হাজার ২৩০ টাকা, ৬টি দেশীয় অস্ত্র,…