- অন্য সুন্দরীদের পেছনে ফেলে যেভাবে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি
- উজিরপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় জাতীয় সমবায় দিবস পালিত
- কোটচাঁদপুরে মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড
- পলাতকদের দেশে এসে মামলার মোকাবিলা করা উচিত: শেখ রবিউল আলম
- সরকারি সেবা নিতে এসে কেউ যেন হয়রানির শিকার না হন: প্রধানমন্ত্রী
- রাজাপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস ২০২৬ ইং উদযাপন
- কেশবপুরে খাদ্য সংকটে কালোমুখো হনুমান
- কোটচাঁদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
- অগ্রগতি সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য মো. সেলিমুর রহমানের নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত
- মধুপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
Browsing: কৃষি
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার চারটি ইউনিয়নের অন্তত ছয় হাজার একর ফসলি জমি ও হাজারো পরিবারের বসতভিটা প্রতি বছর…
নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমারে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) পরিচালিত ভিত্তি বীজ আলু উৎপাদন খামারে মাটির উর্বরতা বৃদ্ধি, রাসায়নিক সারের ব্যবহার কমানো এবং ফসলের উৎপাদনশীলতা বাড়াতে ব্যাপক পরিসরে চাষ করা হয়েছে সবুজ সার খ্যাত ধইঞ্চা। ডোমার বিএডিসি খামারের তথ্য বলছে, চলতি মৌসুমে খামারটির ২০০ একর জমিতে ধইঞ্চা চাষাবাদ করা হয়েছে, যা মাটির স্বাস্থ্য পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জানা যায়, ৬০১ একরের এই খামারটিতে দীর্ঘদিন ধরে ভিত্তি বীজ আলু উৎপাদন করা হলেও আলু উত্তোলনের পর বিপুল পরিমাণ জমি কয়েক মাস পতিত অবস্থায় পড়ে থাকত। এতে জমির উৎপাদনক্ষমতা হ্রাস পাওয়ার পাশাপাশি মাটির পুষ্টিগুণও কমে যেত। এ পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে গেল কয়েক বছর আগে থেকে পতিত জমিতে ধৈঞ্চা চাষের উদ্যোগ নেওয়া হয়। বিশেষ করে খামারের অনেক জমিতে বেলে মাটির আধিক্য থাকায় কাঙ্ক্ষিত ফলন পাওয়া যেত না। ২০২২ সালে বেলে মাটির সঙ্গে এটেল মাটির সংমিশ্রণ এবং নিয়মিত জৈব সার ও ধইঞ্চা ব্যবহারের ফলে জমির গুণগত মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এর ফলে বর্তমানে আলু ছাড়াও বোরো, আউশ ও আমন ধানের ভিত্তি বীজ উৎপাদনে ভালো ফলন পাওয়া যাচ্ছে। খামারের উপ-পরিচালক কৃষিবিদ আবু তালেব মিঞা দায়িত্ব গ্রহণের পর থেকেই খামারের পতিত জমিগুলোকে ধীরে ধীরে চাষাবাদের আওতায় আনা হয়। এখন খামারটিতে সারা বছর বিভিন্ন মৌসুমভিত্তিক ফসল উৎপাদনের মাধ্যমে জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হচ্ছে। জানতে চাইলে, খামার কর্তৃপক্ষ জানায়, ধইঞ্চা গাছ ৪ থেকে ৫ ফুট উচ্চতায় পৌঁছালে ট্রাক্টরের মাধ্যমে হালচাষ করে তা মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়। মাত্র কয়েক সপ্তাহের মধ্যে এসব গাছ পচে জৈব পদার্থে পরিণত হয় এবং মাটির উর্বরতা বৃদ্ধি করে। ডোমার ভিত্তি বীজ আলু উৎপাদন খামারের উপ-পরিচালক কৃষিবিদ আবু তালেব মিঞা বলেন, “চলতি উৎপাদন মৌসুমে প্রায় ৫০০ একর জমিতে ভিত্তি বীজ আলু ও ব্রিডার বীজ আলু উৎপাদন করা হয়েছে। আলু উত্তোলনের পর জমিগুলো পতিত না রেখে প্রতি বছর সবুজ সার হিসেবে ধইঞ্চা চাষ করা হচ্ছে। ধইঞ্চা মাটির উর্বরতা বৃদ্ধির পাশাপাশি পুষ্টি ধারণ ক্ষমতা ও পানিধারণ ক্ষমতা বাড়ায়। এছাড়া মাটির গঠন ও বুনট উন্নত করে, যা পরবর্তী ফসলের জন্য অত্যন্ত উপকারী।” তিনি আরও বলেন, “ধইঞ্চা গাছ মাটিতে মিশে যাওয়ার পর প্রতি হেক্টরে প্রায় ৯০ থেকে ১২০ কেজি নাইট্রোজেন সরবরাহ করে, যা প্রায় ২০০ থেকে ২২০ কেজি ইউরিয়া সারের সমতুল্য। ফলে পরবর্তী ফসল উৎপাদনে ইউরিয়া সারের প্রয়োজনীয়তা উল্লেখযোগ্যভাবে কমে যায়। দীর্ঘমেয়াদে এটি মাটির স্বাস্থ্য রক্ষা, উৎপাদন খরচ কমানো এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থাপনা নিশ্চিত করতে সহায়ক হবে।” ”ধইঞ্চা একটি উৎকৃষ্ট সবুজ সার, যা মাটির জৈব উপাদান বৃদ্ধি, পানিধারণ ক্ষমতা উন্নয়ন এবং মাটির গঠন ও বুনট উন্নত করতে কার্যকর ভূমিকা রাখছে বলেও জানান কৃষি বিদ আবু তালেব মিঞা”। কৃষি বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন ও অতিরিক্ত রাসায়নিক সারের ব্যবহারের কারণে দেশের অনেক এলাকার মাটির উর্বরতা কমে যাচ্ছে। এমন পরিস্থিতিতে ধইঞ্চার মতো সবুজ সার ব্যবহারের উদ্যোগ টেকসই কৃষি ব্যবস্থাপনার একটি কার্যকর উদাহরণ। এটি মাটির জৈব উপাদান বৃদ্ধি করার পাশাপাশি রোগবালাই ও আগাছার আক্রমণও কমাতে সাহায্য করে। পতিত জমিকে উৎপাদন ব্যবস্থার আওতায় এনে এবং ধইঞ্চার মতো সবুজ সার ব্যবহারের মাধ্যমে ডোমার বিএডিসি খামার এখন টেকসই ও পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থাপনার একটি সফল মডেলে পরিণত হয়েছে। এর সুফল ভবিষ্যতে দেশের বীজ উৎপাদন ও খাদ্য নিরাপত্তা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।
ঝালকাঠি প্রতিনিধি : অতিবৃষ্টি ও বন্যার পানিতে ফসলহানির শঙ্কায় থাকা কৃষকদের পাশে দাঁড়িয়েছে ঝালকাঠির সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “প্রত্যয় তরুণ সংঘ”।…
লোহাগড়া নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলায় মা” ইলিশ” সংরক্ষণ কর্মসূচির আওতায় প্রান্তিক জেলেদের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণে…
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়াসহ জেলার বিভিন্ন এলাকায় বৈরী আবহাওয়ার কারণে বোরো ধান কাটা, মাড়াই ও শুকানো নিয়ে চরম…
Exif_JPEG_420 পঞ্চগড় প্রতিনিধি পঞ্চগড় জেলায় তেতুলিয়া কম খরচে লাভ বেশি হওয়ায় পরীক্ষা মুলক ভাবে পান চাষে ঝুঁকছেন তেতুলিয়া চাষি …
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের বিস্তীর্ণ মাঠজুড়ে এখন সোনালী রঙে ভরে উঠেছে পাকা ধান। ভালো ফলনের আশায় কৃষকদের মুখে হাসি…
কোটচাঁদপুর(ঝিনাইদহ) প্রতিনিধিঃ মাননীয় প্রধান মন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচীর লক্ষমাত্রা নির্দ্ধারণ করা হয়েছে। সেই…
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: আধুনিক কৃষিতে যেখানে কীটনাশক ও রাসায়নিকের ব্যবহার ক্রমেই বাড়ছে, সেখানে ব্যতিক্রমী এক দৃষ্টান্ত স্থাপন করেছেন ঝিনাইদহের কোটচাঁদপুর…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুরের ২ হাজার ৪০২জন কৃষককে বিনামূল্যে পাটবীজ সরবরাহ করেছে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর।…