- গণতন্ত্রকে ধ্বংস করতে বিরোধী দল নতুন চক্রান্তে লিপ্ত: পানিসম্পদমন্ত্রী
- রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়াই একমাত্র সমাধান: প্রধানমন্ত্রী
- কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- পাথরঘাটায় ৭ কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ, আটক ৫
- সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজের উদ্বোধন
- উজিরপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীকে হুইলচেয়ার দিলেন ইউএনও
- মধ্যপাড়া খনির খোলা ড্রেনেজ চ্যানেল ঝুঁকিপূর্ণ -স্লাব স্থাপনের দাবি স্থানীয়দের
- সীমান্তে পাচারের সময় বিপুল পরিমাণ পাট ও বাইসাইকেল জব্দ করেছে বিজিবি
- সমালোচনা হতে পারে, তবে অবমাননা নয়: রিজভী
- ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম
Browsing: ফিচার
ভোরের বাংলা নিউজ ডেস্ক বিশ্ববাজারে দাম কমার প্রভাবে আবারও পতন হয়েছে দেশের স্বর্ণের দামে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৪…
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা গ্রামের এক এসএসসি পরীক্ষার্থীকে বিবস্ত্র করে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ…
আইটি ডেস্ক প্রায়ই লোডশেডিং বা যান্ত্রিক গোলযোগের কারণে লিফটে আটকা পড়ার খবর পাওয়া যায়। লিফটে আটকে গেলে অনেকে আতঙ্কিত হয়ে…
নওগাঁ প্রতিনিধি :নওগাঁর মহাদেবপুরের পাতনা গ্রামে গৃহবধূ নাজমা খাতুন (২৪) এর মৃত্যুর ঘটনায় দীর্ঘদিন আত্মহত্যার ধারণা প্রচার করা হলেও অবশেষে…
একটা সময় ছিল যখন মোবাইল ফোন মানে শুধুই যোগাযোগের যন্ত্র। ২০২৬ সালে দাঁড়িয়ে স্মার্টফোন ছাড়া জীবন কল্পনা করা কঠিন। বাংলাদেশ…
নিজস্ব প্রতিবেদক পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে আলোচনায় আসে নানা অনিয়ম দুর্নীতির গল্প সম্প্রতি আলোচনায় এসেছেগাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের…
নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমারে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) পরিচালিত ভিত্তি বীজ আলু উৎপাদন খামারে মাটির উর্বরতা বৃদ্ধি, রাসায়নিক সারের ব্যবহার কমানো এবং ফসলের উৎপাদনশীলতা বাড়াতে ব্যাপক পরিসরে চাষ করা হয়েছে সবুজ সার খ্যাত ধইঞ্চা। ডোমার বিএডিসি খামারের তথ্য বলছে, চলতি মৌসুমে খামারটির ২০০ একর জমিতে ধইঞ্চা চাষাবাদ করা হয়েছে, যা মাটির স্বাস্থ্য পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জানা যায়, ৬০১ একরের এই খামারটিতে দীর্ঘদিন ধরে ভিত্তি বীজ আলু উৎপাদন করা হলেও আলু উত্তোলনের পর বিপুল পরিমাণ জমি কয়েক মাস পতিত অবস্থায় পড়ে থাকত। এতে জমির উৎপাদনক্ষমতা হ্রাস পাওয়ার পাশাপাশি মাটির পুষ্টিগুণও কমে যেত। এ পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে গেল কয়েক বছর আগে থেকে পতিত জমিতে ধৈঞ্চা চাষের উদ্যোগ নেওয়া হয়। বিশেষ করে খামারের অনেক জমিতে বেলে মাটির আধিক্য থাকায় কাঙ্ক্ষিত ফলন পাওয়া যেত না। ২০২২ সালে বেলে মাটির সঙ্গে এটেল মাটির সংমিশ্রণ এবং নিয়মিত জৈব সার ও ধইঞ্চা ব্যবহারের ফলে জমির গুণগত মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এর ফলে বর্তমানে আলু ছাড়াও বোরো, আউশ ও আমন ধানের ভিত্তি বীজ উৎপাদনে ভালো ফলন পাওয়া যাচ্ছে। খামারের উপ-পরিচালক কৃষিবিদ আবু তালেব মিঞা দায়িত্ব গ্রহণের পর থেকেই খামারের পতিত জমিগুলোকে ধীরে ধীরে চাষাবাদের আওতায় আনা হয়। এখন খামারটিতে সারা বছর বিভিন্ন মৌসুমভিত্তিক ফসল উৎপাদনের মাধ্যমে জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হচ্ছে। জানতে চাইলে, খামার কর্তৃপক্ষ জানায়, ধইঞ্চা গাছ ৪ থেকে ৫ ফুট উচ্চতায় পৌঁছালে ট্রাক্টরের মাধ্যমে হালচাষ করে তা মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়। মাত্র কয়েক সপ্তাহের মধ্যে এসব গাছ পচে জৈব পদার্থে পরিণত হয় এবং মাটির উর্বরতা বৃদ্ধি করে। ডোমার ভিত্তি বীজ আলু উৎপাদন খামারের উপ-পরিচালক কৃষিবিদ আবু তালেব মিঞা বলেন, “চলতি উৎপাদন মৌসুমে প্রায় ৫০০ একর জমিতে ভিত্তি বীজ আলু ও ব্রিডার বীজ আলু উৎপাদন করা হয়েছে। আলু উত্তোলনের পর জমিগুলো পতিত না রেখে প্রতি বছর সবুজ সার হিসেবে ধইঞ্চা চাষ করা হচ্ছে। ধইঞ্চা মাটির উর্বরতা বৃদ্ধির পাশাপাশি পুষ্টি ধারণ ক্ষমতা ও পানিধারণ ক্ষমতা বাড়ায়। এছাড়া মাটির গঠন ও বুনট উন্নত করে, যা পরবর্তী ফসলের জন্য অত্যন্ত উপকারী।” তিনি আরও বলেন, “ধইঞ্চা গাছ মাটিতে মিশে যাওয়ার পর প্রতি হেক্টরে প্রায় ৯০ থেকে ১২০ কেজি নাইট্রোজেন সরবরাহ করে, যা প্রায় ২০০ থেকে ২২০ কেজি ইউরিয়া সারের সমতুল্য। ফলে পরবর্তী ফসল উৎপাদনে ইউরিয়া সারের প্রয়োজনীয়তা উল্লেখযোগ্যভাবে কমে যায়। দীর্ঘমেয়াদে এটি মাটির স্বাস্থ্য রক্ষা, উৎপাদন খরচ কমানো এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থাপনা নিশ্চিত করতে সহায়ক হবে।” ”ধইঞ্চা একটি উৎকৃষ্ট সবুজ সার, যা মাটির জৈব উপাদান বৃদ্ধি, পানিধারণ ক্ষমতা উন্নয়ন এবং মাটির গঠন ও বুনট উন্নত করতে কার্যকর ভূমিকা রাখছে বলেও জানান কৃষি বিদ আবু তালেব মিঞা”। কৃষি বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন ও অতিরিক্ত রাসায়নিক সারের ব্যবহারের কারণে দেশের অনেক এলাকার মাটির উর্বরতা কমে যাচ্ছে। এমন পরিস্থিতিতে ধইঞ্চার মতো সবুজ সার ব্যবহারের উদ্যোগ টেকসই কৃষি ব্যবস্থাপনার একটি কার্যকর উদাহরণ। এটি মাটির জৈব উপাদান বৃদ্ধি করার পাশাপাশি রোগবালাই ও আগাছার আক্রমণও কমাতে সাহায্য করে। পতিত জমিকে উৎপাদন ব্যবস্থার আওতায় এনে এবং ধইঞ্চার মতো সবুজ সার ব্যবহারের মাধ্যমে ডোমার বিএডিসি খামার এখন টেকসই ও পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থাপনার একটি সফল মডেলে পরিণত হয়েছে। এর সুফল ভবিষ্যতে দেশের বীজ উৎপাদন ও খাদ্য নিরাপত্তা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।
শেখ ফয়সাল আহমেদ : খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে নানা অনিয়ম ও ঘুষ দুর্নীতির অভিযোগ নতুন নয়। সাধারণ…
নিজস্ব প্রতিবেদক গুরুতর অভিযোগ উঠেছে বরিশাল গণপূর্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী মানিক লাল দাসের বিরুদ্ধে, অভিযোগের তালিকায় রয়েছে: খান ট্রেডার্স, খান বিল্ডার্স,…
রাজশাহী প্রতিনিধি পুঠিয়ায় দলবদ্ধ ধর্ষণের অভিযোগে বিএনপি ও সহযোগী সংগঠনের ৫ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে । রাজশাহীর পুঠিয়া উপজেলায় এক…