Browsing: ধর্ম

হেলাল উদ্দিন মাতুব্বর (৫৫) বাগেরহাট প্রতিনিধি বাগেরহাট বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুহাম্মাদ হেলাল উদ্দিন মাতুব্বর (৫৫) আর নেই। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে সন্তান রেখেছেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করা মুহাম্মাদ হেলাল উদ্দিন মাতুব্বর ১৯৯৪ সাল থেকে প্রত্নত্তত্ব অধিদপ্তরের অধীনে ষাটগম্বুজ মসজিদে ইমাম ও খতিবের দায়িত্ব পালন করে আসছিলেন। মরহুমের গ্রামের বাড়ি বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলায়।তিনি ষাটগম্বুজ মসজিদ সংলগ্ন সুন্দরঘোনা গ্রামে ঘোড়া দিঘির পূর্ব পাড়ে বাড়ি করে বসবাস করে আসছেন।মুহাম্মাদ হেলাল উদ্দিন মাতুব্বরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাগেরহাট জাদুঘরের কাস্টডিয়ান মোঃ জায়েদ বলেন, রাত ৯টায় ষাটগম্বুজ মসজিদ প্রাঙ্গনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে ষাটগম্বুজ মসজিদ সংলগ্ন সুন্দরঘোনা গ্রামে ঘোড়া দিঘির পূর্ব পাড়ে নিজ বাড়িতে তাকে সমাহিত করা হবে।তিনি আরও বলেন, দুপুরের আগমুহুর্তে ষাটগম্বুজ মসজিদ সংলগ্ন ঘোড়া দীঘির পূর্ব পাড়ে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন ইমাম হেলাল উদ্দিন। পরে চিকিৎসার জন্য খুলনা নেওয়ার পথে তার মৃত্যু হয়। কর্মজীবনে তিনি একজন সৎ, দক্ষ, নিষ্ঠাবান ও মিষ্টভাষী হিসেবে পরিচিত ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত।

ছবি ভোরের বাংলা নিউজ প্রতিবেদক শাকিল আহমেদ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন ঐতিহ্যবাহী দাদপুর সাহেবগঞ্জ হাই স্কুল মাঠে …

ছবি ভোরের বাংলা নিউজ প্রতিবেদক রাউজান প্রতিনিধিঃ মোহাম্মদ মুক্তার হোসাইন প্রখ্যাত আধ্যাত্মিক সাধক, রাহনুমায়ে শরীয়ত, ত্বরীকত ও মারফত হযরতুল আল্লামা…

ছবি ভোরের বাংলা নিউজ প্রতিবেদক রফিকুল ইসলাম কালিগঞ্জ (সাতক্ষীর) প্রতিনিধি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন ঐতিহ্যবাহী নলতা শরীফে অবিভক্ত বাংলার শিক্ষা…

গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমা। মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি,…

আলজেরিয়ার অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে হবিগঞ্জের কৃতী সন্তান বশির আহমদ। সোমবার (৫ ফেব্রুয়ারি) আলজেরিয়ায় আন্তর্জাতিক…

ছবি সংগ্রহীত গাজীপুর প্রতিনিধি গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে এ বছর ইজতেমার দ্বিতীয় পর্ব।…

ছবি সংগ্রহীত গাজীপুর প্রতিনিধি টঙ্গীর তুরাগতীরে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। বৃহস্পতিবার বাদ জোহর আম বয়ানের মধ্য দিয়ে ভারতের…

বাংলাদেশ সফরে এসেছেন মালয়েশিয়ার জনপ্রিয় দাঈ, সমাজকর্মী ও ‘মানবতার ফেরিওয়ালা’ খ্যাত ওস্তাদ ইবিট লিউ। বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছেন। নিজের…

প্রথম পর্বের আখেরি মোনাজাত শেষে মুসল্লিরা বাড়ির পথে রওনা হয়েছে ছবি ভোরের বাংলা নিউজ প্রতিবেদক গাজীপুর প্রতিনিধি গাজীপুরের টঙ্গীর বিশ্ব…