নারায়ণগঞ্জ প্রতিনিধি –
৮ই জুন(বৃহস্পতিবার)
সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড নোয়াইদ্দা বাবুবাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে, জাতীয় পাটির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব জননেতা লিয়াকত হোসেন খোকা এমপি উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতীয় পার্টি অতীতে অনেকেই ভাঙতে চেয়েছে পারেনি এই দল থেকে অনেকে মন্ত্রী এমপি হয়েছে। তারা নিজেদের ব্যক্তি স্বার্থে চিন্তা করে অন্য দলে চলে গেছে কিন্তু জাতীয় পার্টির তৃণমূল পর্যায়ের কোন নেতা – কর্মী কোন দলে যোগ দেয়নি বাংলাদেশের প্রতিটি ইউনিয়ন, পৌরসভা, উপজেলা ও জেলা পর্যায়ে ছড়িয়ে ছিটিয়ে অনেক নেতা কর্মী আছে তারা সঠিক নেতৃত্বের জন্য সংগঠিত হতে পারে না, তারা প্রয়াত পল্লীবন্ধু এরশাদ এর আদর্শের লড়াকু সৈনিক, জাতীয় পার্টির পোড় খাওয়া তৃণমূলের নেতা-কর্মীরা এখনো সংগঠিত হতে বিভিন্ন পর্যায়ে চেষ্টা করছে, আজকে সোনারগাঁয়ে আমি তৃণমূলের সকলের মতামত নিয়ে সবাইকে জাতীয় পার্টি ও সকল অঙ্গ সংগঠনের বিভিন্ন পদ দিচ্ছি সকলের সহযোগিতায় আমি জাতীয় পার্টি, জাতীয় যুবসংহতি, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি, জাতীয় মহিলা পার্টি, জাতীয় শ্রমিক পার্টি, জাতীয় ছাত্র সমাজকে সংগঠিত করছি আগামী নির্বাচনে আপনারা সোনারগাঁয়ের প্রতিটি ঘরে ঘরে গিয়ে আমার সাড়ে নয় বছরের উন্নয়নের বার্তা পৌঁছে দিতে হবে।
এ সময় জামপুর ইউপি সদস্য ও ৩ নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি মোঃ সানাউল্লাহ এর সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা জাতীয় মহিলা পার্টি প্রধান উপদেষ্টা ডালিয়া লিয়াকত, জাতীয় পার্টি নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আবু নাইম ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান বাবু।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন,জামপুর ইউনিয়ন জাতীয় পার্টি আহবায়ক মোঃ আশরাফুল ভূইয়া মাকসুদ, সদস্য সচিব আলী জাহান মেম্বার, জাতীয় মহিলা পার্টি সোনারগাঁ উপজেলা আহবায়ক নাছিমা আক্তার পলি মেম্বার, যুগ্ম আহবায়ক হনুফা আক্তার মিতু, নাসরিন আক্তার পান্না, সদস্য সচিব নারগিস আক্তার মেম্বার, জাতীয় যুবসংহতি সোনারগাঁ উপজেলা আহবায়ক কাজী নাজমুল ইসলাম লিটু, জাতীয় পার্টি জামপুর ইউনিয়ন যুগ্ম আহবায়ক ও জামপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মোতালিব ভূইয়া, জামপুর ইউপি সদস্য নুরে আলম শাহীন, ইউপি সদস্য মোঃ মনির মেম্বার, ইউপি সদস্য মিলন মিয়া, বারদী ইউনিয়ন জাতীয় পার্টি সাধারণ সম্পাদক জাকির সরকার মেম্বার, জামপুর ইউপি সদস্য মোঃ নাছির উদ্দীন, ইউপি সদস্য বদরুজ্জামান বদু, সাকিব মেম্বার, জাতীয় মহিলা পার্টি নেত্রী, শিল্পী মেম্বার, জরিনা মেম্বার, হাসিনা বেগম, জাতীয় যুবসংহতি নেতা আশরাফুল ইসলাম, সাইফুল ইসলাম, মোঃ শাহ আলম ভূইয়া, ৩ নং ওয়ার্ড জাতীয় পাটির সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, ৩ নং ওয়ার্ড যুব সংহিতর সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন, সহ অন্যান গণ্যমান ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড নোয়াইদ্দা বাবুবাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে, জাতীয় পাটির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।