- সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজের উদ্বোধন
- উজিরপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীকে হুইলচেয়ার দিলেন ইউএনও
- মধ্যপাড়া খনির খোলা ড্রেনেজ চ্যানেল ঝুঁকিপূর্ণ -স্লাব স্থাপনের দাবি স্থানীয়দের
- সীমান্তে পাচারের সময় বিপুল পরিমাণ পাট ও বাইসাইকেল জব্দ করেছে বিজিবি
- সমালোচনা হতে পারে, তবে অবমাননা নয়: রিজভী
- ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম
- মধুপুরে জৈব কৃষি বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ
- মধুপুরে মির্জাবাড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন প্রত্যাশী সুজন মিয়া
- আবাসিক এলাকায় মিঠু বিড়ির কারখানা, তীব্র গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী
- টানা ৪ দিন বৃষ্টির আভাস
Author: স্টাফ রিপোর্টার
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক চলমান কোটা সংস্কার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৮ জুলাই) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান। মো. নাহিদ ইসলাম বলেন, ‘শান্তিপূর্ণ আন্দোলনে সহিংসতা চালিয়ে সরকার উদ্ভূত পরিস্থিতি তৈরি করেছে। এর দায় সরকারেরই। সরকার আলোচনার কোনো পরিস্থিতি রাখেনি। যদি এখনো আইন শৃঙ্খলা বাহিনীকে রাজপথ থেকে সরানো না হয়; যদি হল, ক্যাম্পাস, শিক্ষা প্রতিষ্ঠান খুলে না দেওয়া হয়, যদি এখনো গুলি অব্যাহত থাকে তাহলে সরকারকেই সম্পূর্ণ দায় নিতে হবে।’ তিনি আরও বলেন, ‘কেবল কোটা সংস্কার করলেই ফয়সালা হবে না। প্রথমে বিচার বিভাগকে ব্যবহার করে সরকার দাবি…
নিজস্ব প্রতিবেদক বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নিরব ও কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুসহ ৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। পুলিশের ওপর হামলার ঘটনায় বৃহস্পতিবার এসআই আলাউল হক বাদী হয়ে পল্টন মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন মডেল থানার ওসি মনির হোসেন মোল্লা। জানা গেছে, বুধবার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদে গায়েবানা জানাজা শেষে পুলিশের ওপর হামলার ঘটনায় এই মামলা করা হয়েছে। মামলায় ৩৫ নেতাকর্মীর নাম উল্লেখসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ৫০০ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ১৭ জুলাই দুপুরের দিকে বায়তুল…
নিজস্ব প্রতিবেদক সরকারি চাকরির কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত যখন চাইবে, তখনই তাদের সঙ্গে আলোচনায় বসতে সরকার প্রস্তুত বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আন্দোলনকারীদের আলোচনার বার্তাকে প্রধানমন্ত্রী যে স্বাগত জানিয়েছেন, সে কথা তুলে ধরে আইনমন্ত্রী বলেছেন, তাদের এ প্রস্তাবের প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী তাদের সাথে আলোচনা করার জন্য আমাকে, মানে আইনমন্ত্রীকে এবং শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরীকে দায়িত্ব দিয়েছেন। আমরা তাদের সাথে বসব। আমরা এটাও বলতে চাই, তারা যখনই বসতে রাজি হবে, এটা যদি আজকে হয় আজকেই আমরা বসতে রাজি আছি। কোটাবিরোধী আন্দোলনকারীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে বিভিন্ন স্থানে অবরোধ-সংঘর্ষের মধ্যে বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদের টানেলে প্রেস ব্রিফিংয়ে আসেন আইনমন্ত্রী। তিনি বলেন, কোটা সংস্কারের…
নিজস্ব প্রতিবেদক রাজধানীতে কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থীর নাম ফারহান ফাইয়াজ। বৃহস্পতিবার (১৮ জুলাই) রাজধানীর ধানমন্ডিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে সিটি হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন সিটি হাসপাতালের সহকারী ব্যবস্থাপক ওসমান গণি। শিক্ষার্থী ফারহানের মৃত্যু খবর জানিয়ে সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক নাজিয়া খান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন. ‘তারা আমার সন্তান ফারহান ফাইয়াজকে মেরে ফেলেছে। তার এখনও ১৮ বছর পূর্ণ হয়নি। আমি এ হত্যার বিচার চাই। সে ২০০৬ সালের…
নিজস্ব প্রতিবেদক কোটাবিরোধী আন্দোলনকারীদের পূর্বঘোষিত কমপ্লিট শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে উত্তরা-আজমপুর এলাকায় সড়ক অবরোধ করতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় গুলিতে শিক্ষার্থী-পথচারীসহ চারজন নিহত হয়েছেন। তাদের মরদেহ কুয়েতমৈত্রী হাসপাতালে রাখা হয়েছে। একইসঙ্গে হাসপাতালটিতে আহত হয়ে আরও শতাধিক ব্যক্তি চিকিৎসা নিতে এসেছেন। বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেলে কুয়েত মৈত্রী হাসপাতালের সুপারিনটেনডেন্ট মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহত হয়ে প্রায় অর্ধশত মানুষ আমাদের হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। তাদের মধ্যে চারজনকে মৃত ঘোষণা করা হয়েছে। আহতদের মধ্যে পুলিশ সদস্যও রয়েছেন। এদিকে উত্তরা-আজমপুর এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালেও একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নাম প্রকাশে…
নিজস্ব প্রতিবেদক রাজধানীর উত্তরা পূর্ব থানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা ১টা ৩০ মিনিটে উত্তরা পূর্ব থানায় অগ্নিসংযোগের সংবাদ পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম। তিনি বলেন, বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে উত্তরা পূর্ব থানায় অগ্নিসংযোগ করা হয়েছে বলে একটি সংবাদ আসে। এরপর আমাদের দুইটি টিম ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে। তবে থানায় কে বা কারা আগুন দিয়েছে তা জানা যায়নি। মিরপুর কাজীপাড়ায় কোটাবিরোধী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। একপর্যায়ে পুলিশ পিছু হটলে ট্রাফিক পুলিশের বক্সে আগুন ধরিয়ে দেন শিক্ষার্থীরা।…
নিজস্ব প্রতিবেদক মিরপুর কাজীপাড়ায় কোটাবিরোধী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এক পর্যায়ে পুলিশ পিছু হটলে ট্রাফিক পুলিশের বক্সে আগুন ধরিয়ে দেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর ২টার পর থেকে এমন অবস্থা তৈরি হয়েছে। ঘটনাস্থলে থাকা ভোরের বাংলা নিউজের প্রতিবেদক জানান, মিরপুর ১০ নম্বর এলাকা থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা এই এলাকায় অবস্থান নেন। এ সময় উপস্থিত পুলিশ সদস্যরা বাধা দিলে শিক্ষার্থীরা পাল্টা ইট পাটকেল ছোড়েন। পরে পুলিশও টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় শিক্ষার্থীদের উপর্যুপরি ইটপাটকেল নিক্ষেপের কারণে পুলিশ পিছু হটেন। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেন। এই মুহূর্তেই পুরো এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এর আগে…
সাগর কুমার হালদার মহেশপুর প্রতিনিধি আসন্ন মহেশপুর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভোটারদের সাথে গণসংযোগ বাড়াতে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। মহেশপুর উপজেলা পরিষদ নির্বাচন এ সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী আনিসুর রহমান টিপু তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ ও সদস্য বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটি। মহেশপুর উপজেলার ১ং এস বি কে ইউনিয়নের খালিশপুর বাজারে গণসংযোগ করেন এবং সকল ভোটার ও সকল পর্যায়ে নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করেন। এ সময় তিনি ভোটারদের বিভিন্ন প্রতিশ্রুতি প্রদান করেন এবং তিনি বলেন সমস্ত প্রতিশ্রুতি বাস্তবায়ন করার দায়িত্ব আমার। আগামী নির্বাচনে আপনারা আমাকে যদি ভোট দিয়ে জয়যুক্ত করেন আপনাদের দেওয়া সকল কথা…
তথ্যপ্রযুক্তি ডেস্ক পৃথিবীর খুব কাছে থাকা চাঁদের অনেক রহস্যই এখনো আমাদের কাছে আজও অজানা রয়ে গেছে। সম্প্রতি ইতালির একদল বিজ্ঞানী এই প্রথম চাঁদের মাটিতে একটি গুহার খোঁজ পেয়েছেন। এই গুহা ভবিষ্যতে মহাকাশচারীদের হোটেল হিসেবে ব্যবহার করা যাবে বলেও ধারণা করছেন তাঁরা। ধারনা করা হচ্ছে, এই গুহা চাঁদের মাটি থেকে অন্তত ১০০ মিটার গভীর। গুহার জায়গায় স্থায়ী বসতি গড়ে মানুষ থাকা শুরু করতে পারবে বলেও ধারনা করছেন বিজ্ঞানীরা। তাদের মতে, এমন শত শত গুহা চাঁদে থাকতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, আজ থেকে ৫৫ বছর আগে চাঁদের ঠিক যে জায়গাতে অ্যাপোলো-১১ এর মহাকাশযান নেমেছিল, সেখান থেকে জায়গাটি ৪০০ কিলোমটার দূরে। ইতালির…
নিজস্ব প্রতিবেদক কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগ আক্রান্ত হয়েও আক্রমণ করেনি; তারা ধৈর্য ধারণ করেছে; কিন্তু গণমাধ্যমে ভুল শিরোনাম হয়েছে বলে জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যা সত্যি, গণমাধ্যম তাই প্রকাশ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণার পর আজ থেকে শিক্ষার্থীদের পরিবর্তে কোটাবিরোধী আন্দোলনের বিপরীতে বিএনপি-জামায়াত তাদের পুরনো আগুন সন্ত্রাস নিয়ে মাঠে নেমেছে। তিনি বলেন , সন্ত্রাসী গোষ্ঠী ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অসংখ্য স্থানে ছাত্রলীগের ওপর নির্যাতন করেছে। ৩০০ মত আহত হয়েছে, যেখানে অনেকে আশঙ্কাজনক অবস্থায়। ছাত্রলীগের নারী শিক্ষার্থীদের…