- সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজের উদ্বোধন
- উজিরপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীকে হুইলচেয়ার দিলেন ইউএনও
- মধ্যপাড়া খনির খোলা ড্রেনেজ চ্যানেল ঝুঁকিপূর্ণ -স্লাব স্থাপনের দাবি স্থানীয়দের
- সীমান্তে পাচারের সময় বিপুল পরিমাণ পাট ও বাইসাইকেল জব্দ করেছে বিজিবি
- সমালোচনা হতে পারে, তবে অবমাননা নয়: রিজভী
- ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম
- মধুপুরে জৈব কৃষি বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ
- মধুপুরে মির্জাবাড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন প্রত্যাশী সুজন মিয়া
- আবাসিক এলাকায় মিঠু বিড়ির কারখানা, তীব্র গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী
- টানা ৪ দিন বৃষ্টির আভাস
Author: স্টাফ রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রণক্ষেত্রে রূপ নিয়েছে মিরপুর-১০ গোলচত্বর। এসময় আন্দোলনকারীদের ধাওয়ায় ‘কোটাবিরোধী আন্দোলনের ওপর ভর করে স্বাধীনতা বিরোধীদের নৈরাজ্য সৃষ্টির’ প্রতিবাদে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছিল। যা পুরোপুরি পণ্ড হয়ে গেছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর সোয়া ১২টার পরে আন্দোলনকারীরা ধাওয়া দিয়ে পুলিশকে মিরপুর থানার দিকে নিয়ে যায়। পরে আবার পুলিশ ধাওয়া দিয়ে আন্দোলনকারীদের মিরপুর-১০ নম্বরের দিকে নিয়ে আসে। এসময় পুলিশ বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছোড়ে। জবাবে আন্দোলনকারীদেরও ইট-পাটকেল ছুড়তে দেখা যায়। সংঘর্ষের ফলে বন্ধ রয়েছে ওই এলাকার আশপাশের সব দোকানপাট এবং গাড়ি চলাচল। অন্তত পাঁচটি মোটরসাইকেলে আগুন…
নিজস্ব প্রতিবেদক রাজধানীর গাবতলী থেকে মিরপুর এক নম্বরে যাওয়ার পথে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন এমপির ব্যক্তিগত সহকারী মো. মুক্তর হোসেন। বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এমপির গাড়ি মিরপুর এক নম্বরের দিকে যাওয়ার সময় ডেল্টা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ঢিল ছুড়ে মারেন বলে জানান মুক্তর হোসেন। এমপি নিখিলের ব্যক্তিগত সহকারী বলেন, আমরা গাবতলী থেকে মিরপুর এক নম্বরের দিকে যাচ্ছিলাম। ডেল্টা মেডিকেল কলেজের সামনে আসার পর কলেজের শিক্ষার্থীরা এমপির গাড়িতে ইট-পাটকেল ছুড়ে মারে। তখন বাংলা কলেজ ছাত্রলীগের কর্মীরা আসার পর ডেল্টা কলেজের শিক্ষার্থীরা…
নিজস্ব প্রতিবেদক রাজধানীর যাত্রাবাড়ীতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। এ সময় পুলিশের গুলিতে দুই পথচারী গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। এর আগে বুধবার সন্ধ্যার পর ওই এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং পুলিশ আক্রমণ করলে শিক্ষার্থীরাও পাল্টা আক্রমণ করেন। একপর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীরা মেয়র হানিফ ফ্লাইওভারের কাজলা অংশের টোলপ্লাজায় আগুন ধরিয়ে দেন। এ ঘটনায় দুই বছরের এক শিশুসহ অন্তত ৬ জন গুলিবিদ্ধ হয়েছেন। নিহত হয়েছেন একজন। পরে রাত সোয়া ৩টার দিকে পুলিশ-র্যাব-বিজিবির যৌথ টহলের পর যাত্রাবাড়ী-শনিরআখড়া এলাকায় যান চলাচল শুরু হয়। কিন্তু এরপর আবার তা…
নিজস্ব প্রতিবেদক ঢাকা যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারে সংঘর্ষের ঘটনায় গুলিতে সিয়াম (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। বুধবার (১৭ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে মৃত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে নিয়ে আসেন কয়েকজন। পরে তার মরদেহ হাসপাতালের ভেতরে নিয়ে গিয়ে অটোরিকশায় করে নিয়ে চলে যান তারা।সিয়ামের খালাতো ভাই রাসেল বলেন, সিয়াম গুলিস্তানের একটি ব্যাটারির দোকানের কর্মচারী। রাতে বাসায় ফেরার পথে হানিফ ফ্লাওয়ারে সংঘর্ষ চলাকালে সে গুলিবিদ্ধ হয়। এতে ঘটনাস্থলেই সিয়াম মারা যায়। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলেও আমরা আর ভেতরে ঢুকিনি। মরদেহ অটোরিকশায় করে বাসায় চলে যাচ্ছি।তিনি জানান, সিয়ামের গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশনে। বর্তমানে সে মাতুয়াইলে…
আন্তর্জাতিক ডেস্ক প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে গঙ্গা ও তার সঙ্গে সম্পর্কিত নদ-নদীগুলোর পানি বৃদ্ধি পেয়ে ভারতের বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশের বিভিন্ন জেলায় ব্যাপক বন্যা দেখা দিয়েছে। এতে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন। খবর এনডিটিভির রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, বন্যার পানিতে ডুবে গত ২৪ ঘণ্টায় রাজ্যের মোরাদাবাদ জেলায় ৩ জন, গোরক্ষপুরে ৩ জন, এবং পিলভিট, ললিতপুর, গাজিপুর এবং ইতাহ জেলায় একজন করে মানুষের মৃত্যু হয়েছে। জানা গেছে, রাজ্যের লাখিমপুর খেরি, কুশিনগর, শাহজাহানপুর, বারাবাঁকি, সিদ্ধার্থনগর, বাল্লিয়া, গোরক্ষপুর, উন্নাও, দেউরিয়াসহ মোট ২৩ জেলার ৬০১টি গ্রামে বন্যার কবলে পড়েছেন দু’লাখেরও বেশি মানুষ। বন্যার্তদের জন্য সরকারি উদ্যোগে রাজ্যজুড়ে ১,১০১টি আশ্রয় শিবির গড়ে তোলা হয়েছে। উত্তরপ্রদেশ…
আন্তর্জাতিক ডেস্ক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল বুধবার নাভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে নির্বাচনি প্রচারে গিয়ে তার শরীরে করোনা শনাক্ত হয়। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, বাইডেন করোনার মৃদু উপসর্গে ভুগছেন। হোয়াইট হাউসের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনেও একই কথা বলা হয়েছে। করোনা শনাক্ত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্টের ব্যবহৃত উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানে করে ডেলাওয়ার অঙ্গরাজ্যের উদ্দেশে রওনা দেন বাইডেন। সেখানে নিজ বাড়িতে সঙ্গনিরোধে থাকবেন তিনি। নাভাদা থেকে উড়োজাহাজে ওঠার আগে গাড়ি থেকে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি ভালো বোধ করছি।’ এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছিলেন, যদি শারীরিক অবস্থার অবনতি ঘটে, তাহলে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে…
ক্যাম্পাস প্রতিনিধি কোটা সংস্কারের এক দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর বিদ্যুৎ, পানি ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে। এছাড়া অধিকাংশ আবাসিক হলই এখন শিক্ষার্থী শূন্য রয়েছে। বুধবার (১৭ জুলাই) রাত সাড়ে ১০টা থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এমন পরিস্থিতি বিরাজ করছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ক্যাম্পাসে থমথমে অবস্থা। এমন অবস্থায় আবাসিক হল ছেড়েছেন অনেক শিক্ষার্থী। এদিকে ক্যাম্পাসের ভেতরে প্রধান ফটক সংলগ্ন এলাকায় পুলিশের সাঁজোয়া যান ও ক্যাম্পাসের বাইরে বিজিবি মোতায়েন আছে বলে জানা গেছে। শিক্ষার্থীরা জানান, পুলিশের সঙ্গে সংঘর্ষের পর সন্ধ্যায় কিছু শিক্ষার্থী হল ছেড়ে চলে যান। রাতে বিদ্যুৎ চলে যায়। এরপরই…
ছবি সংগ্রহীত নিজস্ব প্রতিবেদক ঢাকাসহ সারাদেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, কমপ্লিট শাটডাউনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকাসহ সারাদেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। চলমান কোটা সংস্কার আন্দোলন মঙ্গলবার বেশ সহিংস রূপ নেয়। এদিন ঢাকাসহ বিভিন্ন স্থানে সংঘর্ষে ৬ জন মারা যান। আহত হন কয়েকশ আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মী। এ অবস্থায় সারা দেশের স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়। বন্ধ ঘোষণা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ও। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল ও ক্যাম্পাস ত্যাগ না করার ঘোষণা দেন। গতকালও হলগুলোর ভেতরে অবস্থান করেন…
রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে চলমান আন্দোলন থেকে গাইবান্ধায় আওয়ামী লীগের অফিস হামলা করে ভাঙচুর ও মোটরসাইকেল অগ্নিসংযোগ করা হয়েছে । এতে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যানসহ ৬ থেকে ৭ জন আহত হয়েছেন। বুধবার (১৭ জুলাই) বেলা ১টার দিকে অগ্নিসংযোগ করে আন্দোলনকারীরা। এর আগে সকাল ১১টায় দুই হাজারেরও অধিক শিক্ষার্থী একত্রিত হয়ে একটি মিছিল বের করে। মিছিলটি শহরের বড় মসজিদ থেকে বের হয়ে প্রায় আড়াই কিলোমিটার পথ অতিক্রম করে ডিবি রোডের এসপি অফিসের সামনে গিয়ে বিক্ষোভ করে। সেখান থেকে ঘুরে মিছিলটি বড় মসজিদের দিকে যায় আবারো বড় মসজিদ থেকে ঘুরে…
আন্তর্জাতিক ডেস্ক লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ নতুন করে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরাইল হচ্ছে ক্যান্সার যুক্ত টিউমার; ফিলিস্তিনের তরুণ প্রজন্ম একে অপসারণ করবে। মঙ্গলবার আশুরা উপলক্ষে লেবাননের রাজধানী বৈরতে দেওয়া এক টেলিভিশন ভাষণে হিজবুল্লাহ মহাসচিব এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, ফিলিস্তিনের বর্তমান প্রজন্ম বিশ্বাস করে যে ইসরাইল হচ্ছে ক্যান্সার যুক্ত টিউমার এবং তা অবশ্যই অবসারণ করতে হবে, ইনশাল্লাহ তাদের হাতে দখলদার ইসরাইলের শাস্তি হবে। হাসান নাসরুল্লাহ বলেন, রাষ্ট্রবিজ্ঞানীরা বলে থাকেন- ইসরাইল সর্বোচ্চ ৮০ বছর টিকবে; আর বর্তমান সমস্ত প্রাকৃতিক, ঐতিহাসিক ও সামাজিক বাস্তবতা ইসরাইলের পতনের ইঙ্গিত দিচ্ছে। তিনি বলেন, গাজার বর্তমান প্রজন্ম এবং প্রতিরোধ ফ্রন্টগুলো ইসরাইলকে…