Author: স্টাফ রিপোর্টার

নিজস্ব প্রতিবেদক কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে বিএনপি জড়িত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা খুব স্পষ্ট কণ্ঠে বলতে চাই, এই আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত। আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। তাদের নৈতিক সমর্থন দিয়েছি। সেই নৈতিক সমর্থন আমরা দিয়ে যাবো। কারণ আমরা মনে করি যে তাদের এই আন্দোলন যুক্তিসঙ্গত। বুধবার (১৭ জুলাই) জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদে গায়েবানা জানাজার পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। এসময় বিশ্ববিদ্যালয়সহ শিক্ষাপ্রতিষ্ঠানে বন্ধের নিন্দাও জানান মির্জা ফখরুল। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব হল ও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান করা…

Read More

নিজস্ব প্রতিবেদক সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিপুল-সংখ্যক পুলিশ, র‍্যাব ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। বুধবার (১৭ জুলাই) বিকেলে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকা এবং উপাচার্যের বাসভবনের সামনে বিপুল সংখ্যক পুলিশ, র‍্যাব ও বিজিবি সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতে গেলে প্রত্যেকের পরিচয়পত্র যাচাই করছে আইনশৃঙ্খলা বাহিনী। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী ছাড়া বহিরাগত কাউকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হচ্ছে না। অন্যদিকে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মুক্তিযোদ্ধা, ছাত্র ও জনতার ব্যানারে গায়েবানা জানাজা কর্মসূচি পালন করেন…

Read More

ঢাবি প্রতিনিধি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। বুধবার (১৭ জুলাই) বিকেল সোয়া ৪টায় এ সংঘর্ষ শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাসভবন থেকে শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে টিএসসির দিকে অগ্রসর হলে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছোড়ে। শিক্ষার্থীরাও ইটপাটকেল ছুড়তে থাকেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের ছাদ থেকে শিক্ষার্থীরা পুলিশকে উদ্দেশ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। এর আগে দুপুর ২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই’, ‘পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’, ‘হামলা…

Read More

হাবিপ্রবি প্রতিনিধি : চলমান অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির নিন্দা প্রকাশ ও সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কারের যৌক্তিক আন্দোলনে সংহতি প্রকাশ করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম সংগঠন হাবিপ্রবি ডিবেটিং সোসাইটি অফ এইচএসটিইউ। ১৬ জুলাই ( মঙ্গলবার) হাবিপ্রবি ডিবেটিং সোসাইটি অফ এইচএসটিইউ এর সভাপতি মো. আহনাফ শাহরীয়ার সোহাগ ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রোকন সাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে।সেখানে বলা হয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি বাংলাদেশের সকল সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কারের নায্য দাবীতে একাত্নতা ঘোষণা করেছে। সেই সাথে চলমান অনাকাঙ্ক্ষিত ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্ন হওয়ায় নিন্দা প্রকাশ করেছে। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং…

Read More

বিনোদন ডেস্ক নম্র, ভদ্র, অসাধারণ অভিনয় ছাড়াও বলিউড অভিনেতা শাহরুখ খানের ভেতরে একটি ‘রাগান্বিত’ সত্তাও আছে। বিশেষ করে কাজের সমালোচনায় বেশ রেগে যান এ অভিনেতা। ক্যারিয়ারে ‘রা.ওয়ান’ নামে একটি সুপারম্যান ঘরানার সিনেমা করেছিলেন এ অভিনেতা। সেই সিনেমার প্রেস কনফারেন্সে এক সাংবাদিক সিনেমাটির মৌলিকত্ব নিয়ে প্রশ্ন তোলেন। বলেন, ‘আপনার রা.ওয়ান সিনেমাতে কিছু দৃশ্য ব্যাটম্যান বিগিনস থেকে কপি করা হয়েছে।’ আর এতেই ক্ষেপে যান কিং খান। যদিও সেটা লুকিয়ে রাখেন নিজের ভেতরই। তবে চেহারায় সেই ছাপ ছিল স্পষ্ট। ভারতীয় গণমাধ্যম সম্প্রতি শাহরুখের লুকানো ক্ষোভ প্রসঙ্গে একটি প্রতিবেদন করে। সেখানেই এ বিষয়টি উঠে আসে। সেদিন শাহরুখ সেই সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেছিলেন, এটি আসলে…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমান ও তার পরিবারের ১৩৭.২৮ শতাংশ জমি ও ১৯টি কোম্পানির শেয়ার অবরুদ্ধ করেছেন আদালত। এসবের মধ্যে ৩ কোটি ৭৮ লাখ ৪৬ হাজার ৫১৭টি শেয়ার রয়েছে। মঙ্গলবার ঢাকার ৯ম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. তসলিম আরিফের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। মতিউর পরিবারের বিরুদ্ধে তৃতীয় দফায় আদালতের দেওয়া এ জব্দের আদেশে স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে, গাজীপুরের টঙ্গীতে মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রী শাম্মী আখতার শিবলী ও তার ভাই এমএ কাইয়্যুম হাওলাদারের নামে ১৩৭.২৮ শতাংশ জমি তার উপরিস্থিত স্থাপনা। এ ছাড়াও তার ছেলে আহমেদ তোফিকুর রহমান অর্নবের নামে…

Read More

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে ক্যাম্পাসে প্রবেশে আজীবন নিষেধাজ্ঞা দিয়েছে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। বুধবার (১৭ জুলাই) দুপুর থেকে সাধারণ শিক্ষার্থীদের নামে একটি বিবৃতি আন্দোলনকারী শিক্ষার্থীদের ফেসবুক ওয়ালে ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফেসবুক গ্রুপে পোস্ট করা হয়। ওই বিবৃতিতে ‘মুহম্মদ জাফর ইকবালকে শাবিপ্রবিতে আজীবন নিষিদ্ধ করা হলো’ বলে উল্লেখ করা হয়। একই সঙ্গে রেজিস্ট্রার ভবন, কন্ট্রোলার ভবন, উপাচার্য ভবন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন শিক্ষার্থীরা। বিকেল ৩টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের তাদের কোয়ার্টার ত্যাগ করার জন্য বলা হয় ওই বিবৃতিতে। ড. মুহম্মদ জাফর ইকবাল এই বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত…

Read More

নিজস্ব প্রতিবেদক চিরনিদ্রায় শায়িত হলেন পুলিশের গুলিতে নিহত কোটা সংস্কার আন্দোলনের সমন্বয় কমিটির সদস্য ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ। বুধবার (১৭ জুলাই) সকালে পীরগঞ্জের বাবনপুরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে, সকালে কড়া পুলিশ পাহারায় লাশ নিয়ে যাওয়া হয় সাঈদের বাড়িতে। জেলার জাফর পাড়া কামিল মাদ্রাসা মাঠে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে জানাযা সম্পন্ন হয়। এ সময় বিপুল পরিমাণ পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। জানাজায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কলা অনুষদের ডিন ড. শফিক আশরাফসহ শিক্ষকরা অংশ নেন। নামাজের জামাতে ইমামতি করেন ভাতিজা আবু সিয়াম মিয়া। এদিকে, সাঈদের মৃত্যুতে ওই এলাকায় চলছে শোকের মাতম। বাবা মা ভাই বোন…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক রংপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদের (২৪) দাফন সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ৯টায় পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামে জাফরপাড়া মাদ্রাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে মানুষের ঢল নামে। পরে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন আবু সাঈদ। জানাজায় ইমামতি করেন, আবু সাঈদের আত্মীয় মো. সিয়াম মিয়া। এসময় মানুষের ঢল নামে। আবু সাঈদের লাশ মঙ্গলবার রাত ২টার দিকে তার গ্রামে এসে পৌঁছে। লাশ গ্রামে পৌঁছালে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। শোক আর কান্নায় এলাকার পরিবেশ ভারি হয়ে যায়। সেখানে অপেক্ষমাণ শত শত মানুষ ছিলেন। এলাকাবাসী জানান, আবু সাঈদ…

Read More

নিজস্ব প্রতিবেদক ঢাকা বিশ্বিবিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ক্যাম্পাস ছেড়ে পালিয়েছেন বলে জানা গেছে। বুধবার সকালে বিশ্বিবিদ্যালয়ের ক্যাম্পাসে গিয়ে শিক্ষার্থীদের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে। ঢাবি শিক্ষার্থীরা জানান, এদিন সকালে নেতাকর্মীদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়ে সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ক্যাম্পাস ছেড়ে চলে যান। এর কিছুক্ষণ পর ক্যাম্পাস থেকে পালিয়েছেন ঢাবি ছাত্রলীগ সভাপতি মাজহারুল কবির শয়ন। এদিকে এদিন সকালে ঢাবি ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কক্ষ ভাঙচুর করেছেন কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় শয়নের কক্ষ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়ে বলে জানিয়েছেন তারা। এছাড়া ঢাবির সবগুলো নারীদের হল…

Read More