Author: স্টাফ রিপোর্টার

বরিশাল প্রতিনিধি ইসলাম প্রচারে প্রসিদ্ধি লাভ করা উপমহাদেশের অন্যতম প্রতিষ্ঠান ছারছীনা দরবার শরীফের পীর বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমির মাওলানা শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৬ জুলাই) দিবাগত রাত ২টা ১১ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৭০ বছর। স্ত্রী, দুইপুত্র, তিন কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন তিনি । শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি ছারছীনা দারুসুন্নাত আলিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা মাওলানা শাহ নেছারউদ্দিন (রহ.) এর দৌহিত্র। বাংলাদেশ জমিয়াতুল মুদার্রেসিনের প্রধান পৃষ্ঠপোষক ও মসজিদে গাউসুল আজম কমপ্লেক্সের মুতাওয়াল্লি।…

Read More

সাগর কুমার হালদার মহেশপুর প্রতিনিধি দলীয় নেতাকর্মীর বিভিন্ন বিপদে-আপদে যেসব নেতারা ছুটে যায় সেটাই হচ্ছে আসল মনুষ্যত্বের পরিচয় এবং এতে কর্মীদের মাঝে নেতার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা বেড়ে যায় বহুগুণ। ঝিনাইদহ ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নবী নেওয়াজ মহেশপুর যুবলীগ কর্মী সালামের মমতাময়ী মায়ের অসুস্থতার কথা শুনে দ্রুত ছুটে যান ঢাকার শহীদ সরোয়ারদি হাসপাতালে এবং চিকিৎসকদের কাছে তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি তার কর্মী সালামের মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জ্ঞাপন করেন এবং মহান স্রষ্টার কাছে তার দ্রুত সুস্থতা কামনা করেন।

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত কলেজের শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধের নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। একইসঙ্গে শিক্ষার্থীদের হল ত্যাগেরও নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় এই নির্দেশনা বাস্তবায়ন করবে। মঙ্গলবার (১৬ জুলাই) রাতে ইউজিসির সচিব ড. ফেরদৌস জামানের সই করা এ সংক্রান্ত একটি চিঠি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের পাঠানো হয়েছে। এতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য কলেজসহ সব কলেজের শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আবাসিক হল…

Read More

নিজস্ব প্রতিবেদক জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান হামিমকে মারধরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ জুলাই) শেখ হাসিনা বার্ন ইউনিটের সামনে এ হামলার ঘটনা ঘটে। জানা গেছে, বাংলাদেশ ছাত্রলীগের পূর্বঘোষিত কর্মসূচিতে যোগ দিতে রাজু ভাস্কর্যে যাচ্ছিলেন হামিম। এ সময় আন্দোলনকারীরা হামিমকে অবরুদ্ধ করে তার বাইক ভাঙচুর করেন এবং তাকে হলের গেস্টরুমে নিয়ে যান। বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত তাকে সেখানে আটকে রেখে নির্যাতন করা হয়। এ বিষয়ে আহত হামিম বলেন, বাংলাদেশ ছাত্রলীগের পূর্ব ঘোষিত কর্মসূচিতে যাওয়ার সময় শেখ হাসিনা বার্ন ইউনিটের সামনে (চাংখারপুল) সাধারণ শিক্ষার্থীরা আমার ওপর হামলা করে। তারা অমর ২১শে হলের গেস্টরুমে নিয়ে আটকে রেখে দেড়ঘণ্টা…

Read More

রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মফিদুল ইসলাম (২৮) নামের এক যুবক নৌকা থেকে পড়ে নিখোঁজ হয়। এ ঘটনার পরদিন তিস্তা নদীতে এক জেলে মাছ ধরতে গিয়ে তার জালে ওঠে আসে ওই যুবকের মরদেহ মঙ্গলবার (১৬ জুলাই) উপজেলার হরিপুর ইউনিয়নের কানি চরিতাবাড়ী এলাকার তিস্তা নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যু মফিদুল ইসলাম- কানি চরিতাবাড়ী (আকন্দ পাড়া) গ্রামের কুদ্দুস মুন্সীর ছেলে। এর আগে গত সোমবার (১৫ জুলাই) বিকেলে বাড়ি থেকে বাজার করতে যাওয়ার সময় নৌকা থেকে পড়ে নিখোঁজ হয়েছিলেন ওই যুবক। এ বিষয়ে সুন্দরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) গোলজার রহমান বলেন, ওই যুবক হঠাৎ মৃগী রোগ…

Read More

নিজস্ব প্রতিবেদক আগামীকাল আশুরার কারণে কোটা সংস্কার আন্দোলনকারীরা কোনো কর্মসূচি রাখেনি। মঙ্গলবার রাতে এমনটি জানান আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে সারা দেশে চলছে শিক্ষার্থীদের আন্দোলন। কোটা সংস্কার আন্দোলনে রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে ৬ জন নিহত হয়েছেন। এই ঘটনায় তীব্র নিন্দা জানান হাসনাত আবদুল্লাহ। সারা দেশে কোটা সংস্কার আন্দোলনের কারণে স্কুল-কলেজ ও মাদ্রাসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

Read More

নিজস্ব প্রতিবেদক কোটাবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ এবং পুলিশের সংঘর্ষের ঘটনায় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান রণক্ষেত্রে পরিণত হয়েছে। এমন পরিস্থিতিতে চলমান উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের (এইচএসসি) আগামী বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত অফিস আদেশে এ ঘোষণা দেওয়া হয়। অফিস আদেশে বলা হয়, অনিবার্য কারণবশত আগামী ১৮ জুলাই (বৃহস্পতিবার) অনুষ্ঠিতব্য সব শিক্ষা বোর্ডের পরীক্ষাসমূহ স্থগিত করা হলো। যেসব পরীক্ষা স্থগিত হয়েছে, সেগুলোর পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। ২১ জুলাই থেকে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে। এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে অনির্দিষ্টকালের জন্য দেশের…

Read More

নিজস্ব প্রতিবেদক সারাদেশে অনির্দিষ্টকালের জন্য সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউটের শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়েরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও পলিটেকনিক ইনস্টিটিউটের শ্রেণি কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

Read More

ঢাবি প্রতিনিধি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের বাসভবনের সামনে বিক্ষোভ করছেন কয়েকশ শিক্ষার্থী। এর ১০ গজ দূরে অবস্থান করছেন পুলিশের কয়েকশ সদস্য। মঙ্গলবার রাত ৮টার দিকে ভিসির বাসভবনের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা স্লোগান দেন- ‘ভুয়া ভুয়া পুলিশ ভুয়া’, ‘দিয়েছিতো রক্ত আরও দেবো রক্ত’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘জবাব চাই জবাব চাই প্রশাসন জবাব চাই’, ‘দালাল দলাল প্রশাসন দালাল’, ‘পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’। জগন্নাথ হল ও শহীদ মিনার থেকে শিক্ষার্থীরা ভিসির বাসভবনের সামনে এসে জড়ো হয়ে বিক্ষোভ করছেন।

Read More

নিজস্ব প্রতিবেদক কোটা সংস্কার আন্দোলনে উত্তাল সারা দেশ। রাজধানীর চানখারপুল মোড়ে সড়কে আগুন ধরিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ওই এলাকায় আন্দোলনকারীদের ধাওয়ায় পিছু হটে ছাত্রলীগের নেতাকর্মীরা। এর ১০ মিনিট পর কাঠ-বাঁশ দিয়ে সড়কে আগুন ধরিয়ে দেয় শিক্ষার্থীরা। বিকেল থেকেই চানখারপুলে আন্দোলনকারী শিক্ষার্থীদের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এরপর আন্দোলনকারীদের ধাওয়ায় একপর্যায়ে পিছু হটতে বাধ্য হয় ছাত্রলীগ।

Read More