Author: স্টাফ রিপোর্টার

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রামে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। দুজনের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে। নিহতদের মধ্যে একজন চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী এবং অপরজন পথচারী বলে প্রাথমিকভাবে জানা গেছে। মৃত্যুর বিষয়টি  নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন।  এর আগে মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে রংপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাইদ নিহত হন। নিহত আবু সাইদ রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুরের বাসিন্দা মকবুল হোসেনের ছেলে। শিক্ষার্থী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বেরোবির ইংরেজি…

Read More

নিজস্ব প্রতিবেদক বীর মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জাতির পিতার ডাকে বীর মুক্তিযোদ্ধারা তাদের জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন। পরিবার, পরিজন, বাবা-মা সবার মায়া ত্যাগ করে শত্রুকে পরাজিত করে বিজয় নিশ্চিত করেছেন তারা। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‌‘প্রধানমন্ত্রী ফেলোশিপ ২০২৪-২৫’ এর নির্বাচিত ফেলোদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, আমাদের দেশের ছেলে-মেয়েরা সবচেয়ে বেশি মেধাবী। তাদের সুযোগ তৈরি করে দিতে হবে। সেটাই আমাদের কর্তব্য। সেই সুযোগটি আমরা করে দিতে চাই। সেই কারণে ফেলোশিপটা চালু করেছি। তিনি বলেন, ২০২১ থেকে ২০৪১ সাল নির্দিষ্ট করেছি। ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ…

Read More

নিজস্ব প্রতিবেদক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, অপপ্রচার ও গুজব প্রতিরোধে সরকারকে সহযোগিতা না করলে ফেসবুক, ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো। মঙ্গলবার (১৬ জুলাই) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত বিএসআরএফ সংলাপে তিনি এ তথ্য জানান। বিএসআরএফের সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব। দেশে গুজব ছড়িয়ে বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করার জন্য অপতৎপরতা চলছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা এ ব্যাপারে সবাইকে সজাগ থাকার অনুরোধ করবো। পাশাপাশি ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক কর্তৃপক্ষ যারা আছেন তাদেরও অনুরোধ করব, তারা যাতে বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল…

Read More

নিজস্ব প্রতিবেদক কোটা আন্দোলন নিয়ে একটি পক্ষ ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। তাই কোনো পক্ষের ফাঁদে পা না দিতে কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের প্রতি অনুরোধ জানিয়েছেন সংসদ সদস্য ও আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তিনি বলেন, কোটা সংষ্কার আন্দোলন যেহেতু উচ্চ আদালতের মিমাংসার জন্য রয়েছে তাই আর একটা মাস অপেক্ষা করার জন্য আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানাচ্ছি। এই ইস্যুতে নিজেদের মুখোমুখি না ভেবে সংযত আচরণ করতে আন্দোলনকারী ও ছাত্রলীগের প্রতি অনুরোধ জানান তিনি। মঙ্গলবার (১৬ জুলাই) সুপ্রিম কোর্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আহ্বান জানান তিনি। ব্যারিস্টার সুমন বলেন, এ আন্দোলনকে কেন্দ্র করে ছাত্রলীগের ভাবমূতি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চলছে। আমি…

Read More

জাবি প্রতিনিধি গতকাল সোমবার (১৫ জুলাই) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কোটা সংস্কার আন্দোলনকারীদের পূর্বঘোষিত কর্মসূচিতে ছাত্রলীগের হামলার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ, অংশগ্রহণ করেছে আশেপাশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। আজ মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে একে একে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হয়। আশুলিয়া ইউনিয়নের সকল ছাত্রলীগ নেতা-কর্মীদের বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে থাকার কথা থাকলেও জনসমাগম দেখে পিছু হেটেছে তারা। এ সময় জাবি তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, মেধা না কোটা, ‘হৈ হৈ রৈ রৈ, ছাত্রলীগ গেলি কই।’ ছাত্রলীগের নিশানা, জাবিতে থাকবেনা’,’তুমি কে? আমি কে, রাজাকার রাজাকার’ স্লোগান দিতে দেখা যায় তাদের। বিক্ষোভ মিছিলে গণ বিশ্ববিদ্যালয়, সাভার মডেল কলেজ,…

Read More

আরিফ গজনবী( রামপাল) বাগেরহাট প্রতিনিধি অন্ধত্ব প্রতিরোধ করুন এই স্লোগান নিয়ে গত ১৭ই মে ২০২৪, বড়দিয়া হাজি আরিফ মাদ্রাসা, রামপাল, বাগেরহাটে বিনা মুল্যে দিনব্যাপি চক্ষু শিবিরের আয়োজন করে ঢাকা মেগাসিটি লায়ন্স ক্লাব, জেলা ৩১৫এ২। ঢাকা মেগাসিটি লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন ডঃ শেখ ফরিদুল ইসলামের আর্থিক সহযোগিতায় পরিচালিত এই চক্ষু শিবিরে মংলা, রামপাল, ফকিরহাট, বাগেরহাট, মোড়লগঞ্জ, সরণখোলা, দাকোপ, বটিয়াঘাটা সহ আশপাশের উপজেলা থেকে আগত রোগীদের মধ্য থেকে ছানি অপারেশনের জন্য ৫৩০ জন রোগীকে বাছাই করা হয়। বাছাইকৃত ছানি রোগীদের ২৫ মে থেকে ১৩ জুন ২০২৪ ঢাকায় ৩৭৩ জনকে “ডাচ আই হাসপাতালে” বিনামূল্যে অপারেশন, লেন্স সরবরাহ, ঔষধ ও সেবা দেয়া হয়। চক্ষু…

Read More

নিজস্ব প্রতিবেদক বীর মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জাতির পিতার ডাকে বীর মুক্তিযোদ্ধারা তাদের জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন। পরিবার, পরিজন, বাবা-মা সবার মায়া ত্যাগ করে শত্রুকে পরাজিত করে বিজয় নিশ্চিত করেছেন তারা। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‌‘প্রধানমন্ত্রী ফেলোশিপ ২০২৪-২৫’ এর নির্বাচিত ফেলোদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, আমাদের দেশের ছেলে-মেয়েরা সবচেয়ে বেশি মেধাবী। তাদের সুযোগ তৈরি করে দিতে হবে। সেটাই আমাদের কর্তব্য। সেই সুযোগটি আমরা করে দিতে চাই। সেই কারণে ফেলোশিপটা চালু করেছি। তিনি বলেন, ২০২১ থেকে ২০৪১ সাল নির্দিষ্ট করেছি। ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ…

Read More

কক্সবাজার প্রতিনিধি কক্সবাজার সরকারি কলেজের গেটের সামনে কোটা সংস্কার আন্দোলনকারী ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা চলছে। মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে দুইপক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা শুরু হয়। সংঘর্ষে দুই পক্ষ একে অপরের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করছে। এ সময় কলেজের সামনে রাখা বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এদিকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সকাল সোয়া ১০টা থেকে কক্সবাজার সরকারি কলেজের গেইটের সামনে ও লিংক রোডের সামনে সমবেত হন বিপুল সংখ্যক শিক্ষার্থী। সেখানে সমবেত হয়ে কোটা সংস্কারের দাবিতে নানা স্লোগান দেন তারা। এরপর ছাত্রলীগ এসে আন্দোলনকারীদের বাধা দিলে দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়। সরজমিনে দেখা যায়, ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা…

Read More

বরিশাল প্রতিনিধি কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বরিশালে মহাসড়ক অবরোধ করেছেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এতে কার্যত অচল হয়ে পড়েছে বরিশাল নগরী। মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। এর মধ্যে সরকারি ব্রজমোহন কলেজ, সৈয়দ হাতেম আলী কলেজ, সরকারি বরিশাল কলেজসহ আরও কয়েকটি কলেজের শিক্ষার্থীরা নথুল্লাবাদ বাস টার্মিনাল ও চৌমাথায় বরিশাল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। অবরোধ কর্মসূচিতে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরাও যোগ দিয়েছে। আন্দোলনরত সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষার্থী শফিকুল ইসলাম বলেন, আমরা কোটা সংস্কার চেয়েছি। সরকার আমাদের রাজাকার বলে সম্বোধন করেছে। তাছাড়া গতকাল ঢাবি, জাবিতে ছাত্রলীগের যে ন্যক্কারজনক হামলা দেখেছি তা…

Read More

হায়দার, হাবিপ্রবি প্রতিনিধি সারা বাংলাদেশে কোটা সংস্থার আন্দোলনে যুক্ত থাকা সাধারণ শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী কায়দায় হামলা চালানোর প্রতিবাদস্বরূপ দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। গতকাল ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী কায়দায় হামলায় হতাহত হয়েছে সাধারণ শিক্ষার্থীরা। চলমান আন্দোলনে এমন ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তিক ঘটলে যারা এর সাথে জড়িত উপযুক্ত প্রমাণের ভিত্তিতে তাদেরকে অবাঞ্চিত ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে হাবিপ্রবির সাধারণ শিক্ষার্থীরা। এ তথ্য নিশ্চিত করেছেন সাধারণ শিক্ষার্থীরা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা লিখেছেন, বিশ্ববিদ্যালয়ের মতো মুক্তচিন্তার অনুসরণের কেন্দ্রস্থলে কোন…

Read More