Author: স্টাফ রিপোর্টার

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রংপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাইদ নিহতের ঘটনায় বেরোবি ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়ার প্রাইভেট কার আগুন দিয়ে পুড়ে দিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে সহস্রাধিক শিক্ষার্থী ক্যাম্পাসে ঢুকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে রাখা ছাত্রলীগ সভাপতির প্রাইভেট কার গাড়ি ও একটি মোটরসাইকেল পুড়ে দেন। এ সময় সঙ্গে থাকা আরও পাঁচ মোটরসাইকেলেও আগুন দেওয়া হয়। সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশ করায় ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাস ছেড়ে চলে যান। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মামুন মুনতাসীর বলেন, আমার ছোট ভাই আবু সাইদকে অন্যায়ভাবে নিহত করা হয়েছে। সে মহান উদ্দেশ্যে জীবন দিল। তার এই…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে কোটা বিরোধী আন্দোলনে পিছু হটতে বাধ্য হয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। যদিও প্রথমদিকে শহরের নিরালা মোড় এলাকা ছাত্রলীগের দখলে ছিল। পরবর্তীতে শহরে কোটাবিরোধী সাধারণ শিক্ষার্থীরা একত্রিত হয়ে শহরে আসার খবরে জেলা ছাত্রলীগ স্থানত্যাগ করে। মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে জেলা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী টাঙ্গাইল নিরালা মোড়ে অবস্থান নেয়। এসময় কোটাবিরোধী কয়েকজন সাধারণ শিক্ষার্থীরা মিছিল নিয়ে নিরালা মোড়ের দিকে যাওয়ার সময় ধাওয়া করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহান। এসময় ছাত্রলীগের হামলায় ৩জন শিক্ষার্থী আহত হয়। পরে সাধারণ শিক্ষার্থীর একটি গ্রুপ টাঙ্গাইল উদ্যানে একত্রিত হয়। পরে সেখান তারা টাঙ্গাইল প্রেসক্লাবে গিয়ে…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক রংপুরে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আজ মঙ্গলবার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের সেল নিক্ষেপ করে। সংঘর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ (২২)। তিনি বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলন সমন্বয় কমিটির সদস্য ছিলেন। তার ফেসবুক প্রোফাইলে গিয়ে দেখা যায়, একদিন আগে তিনি একটি স্ট্যাটাস দিয়েছিলেন। সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আদনান আবিরকে উদ্ধৃত করে তিনি লিখেছেন– ‘যদি আজ শহিদ হই, তবে আমার নিথর দেহটা রাজপথে ফেলে রাখবেন। ছাত্রসমাজ যখন বিজয় মিছিল নিয়ে ঘরে ফিরবে, তখন আমাকেও বিজয়ী ঘোষণা করে দাফন…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও রাজশাহীতে বিজিবি মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও রাজশাহীতে বিজিবি মোতায়েন করা হয়েছে। এদিকে রাজধানী ঢাকাসহ দেশের বেশ কিছু এলাকায় কোটা সংস্কার আন্দোলনরতদের সাথে পুলিশ-ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের গুলিতে আবু সাঈদ নামের একজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রামে ছাত্রলীগের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিক্ষার্থীর নাম ওয়াসিম আকরাম ও পথচারীর মো. ফারুক। তাছাড়া…

Read More

নিজস্ব প্রতিবেদক রাজধানীর ঢাকা কলেজের সামনে কোটা সংস্কার আন্দোলনকারী ও ছাত্রলীগের সংঘর্ষে অজ্ঞাতনামা এক যুবক (২৫) নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন এক পথচারী। পরে বিকেল সোয়া ৫টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি বলেন, গুরুতর আহত অবস্থায় এক যুবককে ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার কানের নিচে ও মুখের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে হাসপাতালে নিয়ে আসা ওই পথচারী তার নাম পরিচয় বলতে পারেননি। অজ্ঞাত ওই যুবককে হাসপাতালে নিয়ে…

Read More

রাজশাহী প্রতিনিধি সারাদেশে কোটাবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে লাঠি হাতে বিক্ষোভ মিছিল করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাধারণ শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের কর্মসূচিতে বাধা দিতে এসে ধাওয়া খেয়ে ক্যাম্পাস ছাড়েন রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিবসহ অন্যন্যা নেতাকর্মীরা। মঙ্গলবার ( ১৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হলের সামনে শিক্ষার্থীরা অবস্থান নিলে সেখানে ছাত্রলীগের নেতাকর্মীরা বাধা দিতে আসেন। এ সময় শিক্ষার্থীদের বিশাল মিছিল থেকে তাদের ধাওয়া করলে স্টেশন বাজার দিয়ে পালিয়ে যান তারা। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে গিয়ে আন্দোলনকারীদের একাংশ ছাত্রলীগ নেতাকর্মীদের বেশ কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেন এবং হলে ভাঙচুর চালান। এদিকে বঙ্গবন্ধু হলের সামনে পুলিশ অবস্থান নিলে…

Read More

নিজস্ব প্রতিবেদক ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, সবকিছু মনে রাখা হবে, সবকিছুর জবাব নিয়ে ছাড়ব। আন্দোলন যাবে আন্দোলন আসবে ছাত্রলীগ আছে, থাকবে। যেকোনো যৌক্তিক দাবি আমরা সমর্থন করি। সবার অধিকারের জন্য এই ছাত্রলীগ যুগে যুগে জীবন দিয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন এসব কথা বলেন। তিনি বলেন, যারা কোটা আন্দোলন করেছে তার বলেছে যদি ১৮ সালের প্রজ্ঞাপন পুনর্বহাল হয় তবে তারা সরে আসবে। প্রজ্ঞাপণ পুনর্বহাল হয়েছে তারা কি সরে এসছে? যখন প্রজ্ঞাপন পুনর্বহাল হলো তখন তারা কমিশন কমিশন নাটক শুরু হলো। তারা জরুরি ভিত্তিতে হাস্যকর সংসদ বসাতে বলে। প্রশ্ন রেখে তিনি বলেন, তারা কি সাংবিধানিক শাসন…

Read More

ঢাকা-আরিচা মহাসড়কে শিক্ষার্থীদের অবস্থান। নিজস্ব প্রতিবেদক বহিরাগত কর্তৃক হামলার আশঙ্কায় লাঠিসোঁটা নিয়ে ঢাকা আরিচা মহাসড়কে টহলে নেমেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ১২টায় বহিরাগতরা বিশ্ববিদ্যালয়ের ফটকে অবস্থান নিয়েছে এমন খবর শুনে সাধারণ শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে শহীদ মিনারে জমায়েত হতে থাকে। এরপর তারা ঢাকা আরিচা মহাসড়ক সংলগ্ন প্রধান ফটক হয়ে হয়ে বিশমাইল গেট পর্যন্ত টহল দিতে থাকে। জানা যায়, সকাল ১১টার দিকে বেশ কয়েকটি বাস, লেগুনা ও মোটরসাইকেলযোগে ক্যাম্পাসের বিশমাইল গেটের দিকে অবস্থান নেয়। এ ছবি ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে শহীদ মিনারে একত্রিত হতে থাকে। এরপর তারা লাঠিসোঁটা নিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন প্রধান ফটক থেকে…

Read More

ইবি সংবাদদাতা: সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারসহ তিন দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১টায় এ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন সংলগ্ন বটতলা থেকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি উপাচার্যের বাসভবন হয়ে শিক্ষার্থীদের আবাসিক হলসমূহ ও ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটক সংলগ্ন ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের সামনে সমাবেশে মিলিত হয়। এতে সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেয়। এসময় তারা তিনটি দাবি উপস্থাপন করেন। তাদের দাবিগুলো হলো- কোটা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রত্যাহার, আন্দোলনকারীদের উপর হামলায় জড়িতদের শাস্তির দাবি ও কোটা সংস্কারের…

Read More

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ময়মনসিংহ শহরে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। মঙ্গলবার (১৬ জুলাই) সকাল থেকে ময়মনসিংহ শহরের টাউনহল এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, আনন্দ মোহন কলেজসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সারাদেশে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা, প্রধানমন্ত্রীর অসংলগ্ন বক্তব্য প্রত্যাহার ও কোটা সংস্কার আন্দোলনের যৌক্তিক দাবিতে এই বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা। ‘জেগেছেরে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দিবনা’, ‘হামলা করে আন্দোলন, বন্ধ করা যাবেনা’, ‘জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো’ সহ বিভিন্ন স্লোগানে বিক্ষোভ মিছিল করে আন্দোলনকারীরা।

Read More