Author: স্টাফ রিপোর্টার

আন্তর্জাতিক ডেস্ক কোটাবিরোধী আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। একইসঙ্গে চলমান বিষয়টি পর্যবেক্ষণ করছে দেশটি। সোমবার (স্থানীয় সময়) স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মুখপাত্র ম্যাথিউ মিলার। ব্রিফিংয়ে বাংলাদেশে চলমান আন্দোলনে বিশ্ববিদ্যালয় ও হাসপাতালে ঢুকেও শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রসঙ্গ তুলে প্রশ্ন করেন সাংবাদিক। প্রশ্নে বলা হয়, কোটা সংস্কারের দাবি নিয়ে আন্দোলনকারীদের উদ্দেশে সরকার প্রধানের বক্তব্যের পরদিনই ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অঙ্গ-সহযোগী সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের ওপর হামলায় চালায়। যেখানে অন্তত ৫০০ শিক্ষার্থী আহত হয়েছেন। ছাত্রলীগের নেতাকর্মীরা হাসপাতালের অভ্যন্তরে ঢুকেও যেসব আহত শিক্ষার্থীরা জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছিল তাদের ওপরও হামলা চালিয়েছেন। বাংলাদেশে চলমান…

Read More

নিজস্ব প্রতিবেদক কোটা ইস্যু ও শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ জানিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার (১৫ জুলাই) সংগঠনের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কার্যালয়ের ৩য় তলার কনফারেন্স রুমে কোটা প্রথা বাতিল ও সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।’

Read More

নিজস্ব প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রায় একই সময়ে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেছে কোটা বিরোধী আন্দোলনকারী ও ছাত্রলীগ। মঙ্গলবার (১৬ জুলাই) কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে দেশের প্রত্যেক ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। তাদের এই ঘোষণার কিছুক্ষণ পরই ঢাবিসহ দেশের প্রতিটা ক্যাম্পাসে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে ছাত্রলীগ। সোমবার (১৫ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সামনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদুল ইসলাম বলেন, ‘সোমবার পরিকল্পিতভাবে বহিরাগতদের এনে আমাদের ওপর হামলা চালানো হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টর থাকার পরও বহিরাগতরা কীভাবে হামলা করে? সরকার সহিংসভাবে এই…

Read More

আন্তর্জাতিক ডেস্ক ভারতের জম্মু-কাশ্মীরের ডোডা জেলায় সশস্ত্র বন্দুকধারীদের হামলায় অন্তত চার ভারতীয় সেনা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন সেনা কর্মকর্তাও আছেন, তিনি মেজর পদমর্যাদার। ভারতীয় সংবাদমাধ্যম এনডি টিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সোমবার (স্থানীয় সময়) ডোডা জেলার দেসা বনে বন্দুকযুদ্ধে ওই চার সেনা নিহত হন। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, এই বন্দুকযুদ্ধের ঘটনায় আরও চার সেনা ও একজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের মতে, সন্ত্রাসীদের উপস্থিতির বিষয়ে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু-কাশ্মীর পুলিশের একটি দলের যৌথ অভিযানেই এই চারজন নিহত হন। ভারতের প্রতিরক্ষা বাহিনীর এক মুখপাত্র গতকাল সোমবার বলেছেন, ‘আজ (সোমবার) রাতে প্রায় ৯টার দিকে সন্ত্রাসীদের সঙ্গে…

Read More

নিজস্ব প্রতিবেদক সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর নারকীয় হামলা-নির্যাতনের ঘটনায় নিন্দা জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। তিনি বলেছেন, শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের সশস্ত্র হামলা মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেছেন। কর্নেল অলি বলেন, একটি যৌক্তিক দাবিতে আন্দোলনরত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ওপর সরকারি পৃষ্ঠপোষকতায় ছাত্রলীগের সশস্ত্র হামলা মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছে। তিনি বলেন, সোমবার দুপুরে সাধারণ শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় জড়ো হলে ছাত্রলীগের বহিরাগত সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে শিক্ষার্থীদের ওপর সশস্ত্র হামলা চালায়। এতে নারীসহ অসংখ্য শিক্ষার্থী আহত হয়। আমি এই ন্যক্কারজনক…

Read More

জাবি প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর ফের হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলায় বহিরাগতসহ ছাত্রলীগের প্রায় দেড় শতাধিক নেতাকর্মী অংশ নিয়েছেন বলেও অভিযোগ উঠেছে। সোমবার (১৫ জুলাই) দিবাগত রাত পৌনে ২টার দিকে এ হামলা হয়। এতে শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা শুরু করলেও এ সময় উপাচার্য ভবন আশ্রয় নেন তারা। শিক্ষার্থীরা বলেন, হামলাকারীদের প্রায় সবার মাথায়ই হেলমেট ও হাতে ধারালো অস্ত্র ছিল। হামলার মাঝে হঠাৎ করেই তাদের দুটি পেট্রলবোমাও ছুড়তে দেখা গেছে। পরে শিক্ষার্থীরা হামলা থেকে রক্ষা পাওয়ার জন্য উপাচার্যের বাসভবনে আশ্রয় নেন। তবে তাতেও রক্ষা হয়নি। ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি ইটপাটকেল ছুড়তে থাকেন।…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ। এক-এগারোর এই দিনে (২০০৭ সালের ১৬ জুলাই) অগণতান্ত্রিক তত্ত্বাবধায়ক সরকারের সময় বিভিন্ন মিথ্যা-বানোয়াট, হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলায় জাতির পিতা বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়। সেদিন ভোরে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় দুই সহস্রাধিক সদস্য সম্পূর্ণ বেআইনিভাবে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ধানমন্ডির বাসভবন সুধা সদন ঘেরাও করে। এ অবস্থায় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ফজরের নামাজ আদায় করেন। সকাল সাড়ে ৭টার দিকে যৌথবাহিনীর সদস্যরা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হয়রানিমূলক মিথ্যা মামলায় গ্রেপ্তার করে সুধা সদন থেকে বের করে নিয়ে আসে। যৌথবাহিনীর সদস্যরা বেআইনিভাবে বন্দি অবস্থায় তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে।…

Read More

খুবি প্রতিনিধি চলমান কোটা বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করায় ১৫ জুলাই সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলার বিরুদ্ধে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ মিছিল বের করেন। আন্দোলনকারীরা প্রথমে ক্যাম্পাসে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে “চাইলাম অধিকার হয়ে গেলাম রাজাকার “তুমি কে,আমি কে, রাজাকার রাজাকার”রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় “।এসব স্লোগান দিতে দিতে শিক্ষার্থীরা জিরোপয়েন্টের দিকে যেতে থাকে। জিরোপয়েন্টে শিক্ষার্থীরা সাংবাদিক সম্মেলন করেন।এই বিক্ষোভ মিছিলে খুবির শিক্ষার্থীরা ছাড়াও কুয়েট, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। গত রোববার প্রধানমন্ত্রীর বক্তব্যে খুবির সাধারণ শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন তিনি চাইলেই আমাদের এই নায্য দাবি মেনে নিতে পারতেন। ঢাবির আহত শিক্ষার্থীদের প্রতি সম্মান…

Read More

ইবি সংবাদদাতা: কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে প্রধানমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিলে যাওয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীকে মারধর ও হল ছাড়ার হুমকির অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান হাফিজের বিরুদ্ধে। ভুক্তভোগী মাহফুজ উল হক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী । এই ঘটনার বিচার চেয়ে সোমবার (১৫ জুলাই) দুপুরে প্রক্টর, ছাত্র উপদেষ্টা ও সংশ্লিষ্ট হল প্রভোস্টের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মাহফুজ উল হক। মাহফুজ বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের ৪২০ নং কক্ষের আবাসিক শিক্ষার্থী। এদিকে বিকেল ৪ টায় অভিযুক্ত শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান হাফিজের বিচার ও বহিষ্কারের দাবিতে মানববন্ধন করেছেন আইন বিভাগের শিক্ষার্থীরা। …

Read More

(নাসিম আহমেদ শিমুল) কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে ভাউমান টালাবহ এলাকায় নৌকাডুবে একই পরিবারের মা-ছেলে নিখোঁজ হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ভাউমান টালাবহ এলাকার কৈডাঙ্গা বিলে একই পরিবারের ৫জন নৌকা নিয়ে বেড়াতে গিয়ে পানিতে ডুবে মা সাদিয়া আক্তার ও ছেলে আব্দুল্লাহ নিখোঁজ হয়। নিখোঁজ ব্যক্তিরা হলো ভাউমান টালাবহ এলাকা সাইফুল ইসলামের মেয়ে সাদিয়া আক্তার(২৪) ও সাদিয়া আক্তারের ৩ বছরের ছেলে আব্দুল্লাহ। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, কালিয়াকৈরে ভাউমান টালাবহ এলাকার ফরমান উদ্দিন সোমবার বিকেলে তার স্ত্রী, মেয়ে মরিয়ম ও নাতনি সাদিয়া ও সাদিয়ার ৩ বছরের ছেলে আব্দুল্লাহকে নিয়ে বাড়ীর পাশের কৈডাঙ্গা বিলে নৌকা নিয়ে বেড়াতে যায়।বেড়ানোর একপর্যায়ে সন্ধ্যায় ৬টার…

Read More