Author: স্টাফ রিপোর্টার

নিজস্ব প্রতিবেদক আজকে থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৩। বিগত দুই বছরের তুলনায় এবারের বইমেলা অনেকটাই ভিন্ন। করোনাভাইরাস মহামারির জন্য দুই বছর মেলা নির্দিষ্ট সময়ে হতে পারেনি। এই বছর মাস জুড়েই চলবে মেলা। এবছরে সব কিছুতে ব্যাপক পরিবর্তন এসেছে, বেরেছে নতুন প্রকাশক ও স্টলের সংখ্যা। গত বছর প্যাভিলিয়নের সংখ্যা ছিল ৩৫। এবার প্যাভিলিয়ন হয়েছে ৩৮। ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের দিকের বইয়ের স্টল চলে আসছে সোহরাওয়ার্দী উদ্যানের মাঠে। এতে বিন্যাস কিছুটা বদলেছে। এবার জ্যামিতিক ভাবে স্টলের বিন্যাস করা হয়েছে তাই সহজে খুঁজে পাওয়া যাবে এমন মন্তব্য করেছেন মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব কে এম মুজাহিদুল ইসলাম। সম্প্রতি কাগজের মূল্য বৃদ্ধির কারণে বইয়ের…

Read More

Sheikh Foysal Ahmed <sheikhfoysalahmed@gmail.com>৩:০৩ AM (৬ ঘন্টা আগে) পল্লবী থানা যুবলীগ নেতা গিয়াস উদ্দিন সেলিম গতকাল রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন এবং তার পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন তার এই চলে যাওয়াতে পল্লবী থানা যুবলীগের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয় খবর পেয়ে দ্রুত ছুটে আসেন ৬ নং ওয়ার্ড কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি সহ পল্লবীর আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ছুটে আসেন সকলেই তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সপ্ত পরিবারের প্রতি গভীর…

Read More

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার বেলা দুইটা থেকে তিনটা পর্যন্ত সদর উপজেলার শান্তির মোড় ও সোনার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। লাঠিপেটা ও অন্তত ২০টি ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন র‍্যাব ও বিজিবির সদস্যরা। বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদের পদত্যাগের পর এ আসনে আজ উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোটযুদ্ধে লড়ছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবদুল ওদুদ, জেলা যুবলীগের সাবেক সভাপতি স্বতন্ত্র প্রার্থী সামিউল হক (আপেল) ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) মনোনীত প্রার্থী কামরুজ্জামান…

Read More

আদর্শ প্রকাশনী থেকে প্রকাশিত ফাহাম আব্দুস সালামের লেখা ‘বাঙালির মিডিয়োক্রিটির সন্ধানে’বইটি সোমবার থেকে শুরু কলকাতা আন্তর্জাতিক বইমেলায় প্রদর্শন ও বিক্রি করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। আদর্শ প্রকাশনীকে আজ সোমবার এ বিষয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি। আদর্শ প্রকাশনীর প্রকাশক মাহবুবুর রহমানকে এ চিঠি দিয়েছেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির অফিস নির্বাহী আবদুল্লাহ আল মাহমুদ চৌধুরী। চিঠিতে বলা হয়েছে, আদর্শ থেকে প্রকাশিত ফাহাম আব্দুস সালামের লেখা ‘বাঙালির মিডিয়োক্রিটির সন্ধানে’ বইটি ৪৬তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় প্রদর্শন ও বিক্রয় করা থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে।

Read More

আট নম্বর রেসের শেষ ল্যাপে একজনের পরে ফিনিশিং পয়েন্ট ছুঁয়েছে অভিক আনোয়ারের গাড়ির চাকা। দ্বিতীয় স্থান অর্জন করলেন বাংলাদেশি মোটর রেসার অভিক আনোয়ার। ফলে সব কটি রেস মিলিয়ে ভারতের মর্যাদাপূর্ণ ‘এমআরএফ এমএমএসসি এফএমএসসিআই ইন্ডিয়ান ন্যাশনাল কার রেসিং চ্যাম্পিয়নশিপ ২০২৩’ টুর্নামেন্টে তৃতীয় স্থান অর্জন করেন অভিক আনোয়ার। আজ রোববার ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাইতে ৫০ বছর বয়সী মাদ্রাজ মোটর রেস ট্র্যাকে এ টুর্নামেন্টের শেষ দুই রেস অনুষ্ঠিত হয়।

Read More

রাশিয়া থেকে রূপপুরের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে দুটি জাহাজ বাগেরহাটের মোংলা বন্দরে নোঙর করেছে। আজ রোববার বিকেলে মোংলা বন্দরের ৭ ও ৮ নম্বর জেটিতে জাহাজ দুটি নোঙর করে। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন শাহীন মজিদ প্রথম আলোকে বলেন, রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে বিকেলে ‘এমভি আনকা সান’ ও ‘এমভি স্পোডিল্লা’ নামের দুটি জাহাজ বন্দরের ৭ ও ৮ নম্বর জেটিতে নোঙর করেছে। জাহাজ দুটি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ ও নবরস্ট্রি বন্দর থে‌কে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে। জাহাজ দুটি থেকে পণ্য খালাসের প্রক্রিয়া শুরু হয়েছে।

Read More

শুটিংয়ের মেকআপ রুমে বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন অভিনেত্রী শারমিন আঁখি। গতকাল রাজধানীর মিরপুরে একটি নাটকের শুটিংয়ে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে আঁখির হাত, পা, চুলসহ শরীরের বেশ কিছু অংশ পুড়ে যায়। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আঁখির অবস্থা শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসক। গতকাল শনিবার বেলা আড়াইটার দিকে মিরপুরের একটি শুটিং বাড়িতে চলছিল আশফাকুল আলমের ‘অমীমাংসিত প্রেম’ নাটকের শুটিং। একটি দৃশ্যের শুটিং শেষ হতেই পুরো ইউনিট জোরে শব্দ শুনতে পায়। অনুভূত হয় কম্পনও। মেকআপ রুমে গিয়ে দেখা যায় ঘরের দরজা, জানালা ভেঙে গেছে। পরিচালক বলেন, ‘হঠাৎ শব্দ শুনে আমরা প্রথমে কিছুই বুঝে উঠতে পারিনি। পরে বুঝতে পারি…

Read More

জালিয়াতি করে বানানো দ্বিতীয় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুযায়ী জেকেজি হেলথ কেয়ারের সাবরিনা শারমিন ১৭ বছর বয়সে এমবিবিএস ও ৮ বছরে এসএসসি পাস করেছেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে দেওয়া অভিযোগপত্রে সাবরিনার দ্বিতীয় এনআইডিতে এসব তথ্য রয়েছে বলে উল্লেখ আছে। সম্প্রতি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) আদালতে এই অভিযোগপত্র দিয়েছে। সাবরিনার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে একাধিক জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও আয়কর বিবরণী সনদ তৈরিতে জালিয়াতির অভিযোগ রয়েছে। hhhhgghgghg

Read More

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, বর্তমান সরকারকে হটাতে যদি সুনামির দরকার হয়, তাহলে তাঁরা সবাই মিলে সেই অবস্থা সৃষ্টি করবেন। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর বিজয়নগরে ১২ দলীয় জোট আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আবদুল আউয়াল মিন্টু এ কথা বলেন। সরকারি দলের নেতা ও মন্ত্রীদের বক্তব্যের প্রসঙ্গ টেনে আবদুল আউয়াল বলেন, ‘তারা বলে, ধাক্কা দিলে নাকি পড়বে না। আমার প্রশ্ন, ধাক্কা কত বড় লাগবে? মাঝেমধ্যে যখন তুফান আসে, তার সঙ্গে কিন্তু সুনামিও আসে। যদি সুনামির দরকার হয়, তাহলে আমরা সবাই মিলে সে অবস্থার সৃষ্টি করব, যাতে করে এই লুটেরা বাহিনী কোনোক্রমেই এ দেশে আর ক্ষমতায় থাকতে না…

Read More