- নীলফামারীতে যুবদল-স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- মাদক মামলায় ২ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নাগরপুরে গ্রেপ্তার
- সরকারি আবুল কালাম কলেজে বর্ণাঢ্য নবীন বরণঃ মাদকমুক্ত ক্যাম্পাস ও দেশ গড়ার শপথ
- টাঙ্গাইলে স্মৃতি-আড্ডা আর আনন্দে ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই
- বিএনপি অকৃতজ্ঞ দল: গোলাম পরওয়ার
- কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক জোরদারে আলোচনা
- গণতন্ত্রকে ধ্বংস করতে বিরোধী দল নতুন চক্রান্তে লিপ্ত: পানিসম্পদমন্ত্রী
- রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়াই একমাত্র সমাধান: প্রধানমন্ত্রী
- কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- পাথরঘাটায় ৭ কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ, আটক ৫
Author: স্টাফ রিপোর্টার
আন্তর্জাতিক ডেস্ক চীন-বিশেষজ্ঞ হিসেবে পরিচিত দক্ষ কূটনীতিক বিক্রম মিশ্রিকে নতুন পররাষ্ট্রসচিব হিসেবে নিয়োগ দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। চীনে নিযুক্ত সাবেক এই কূটনীতিককে সোমবার ভারতের নতুন পররাষ্ট্রসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সেপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার অবসরে যাওয়া পররাষ্ট্রসচিব বিনয় মোহন কোয়াত্রার স্থলাভিষিক্ত হিসেবে চীন বিশেষজ্ঞ বিক্রম মিশ্রি নিয়োগ পেয়েছেন। আগামী ২০২৬ সালের জুলাইয়ের শেষ পর্যন্ত দুই বছরের মেয়াদের জন্য তাকে নতুন এই দায়িত্ব দেওয়া হয়েছে। ভারতের ১৯৮৯ ব্যাচের ভারতীয় পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা বিক্রম মিশ্রি। বিনয় মোহন কোয়াত্রার মেয়াদ শেষ হওয়ার পর ভারতের বিজেপি নেতৃত্বাধীন সরকারের কাছে বিক্রম মিশ্রির নাম সুপারিশ করেছিল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এরপর নিয়োগ…
স্পোর্টস ডেস্ক আর্জেন্টিনা যখন কলম্বিয়াকে হারিয়ে কোপা আমেরিকা জিতছে তখন অধিনায়কের আর্ম ব্যান্ড তার হাতে। লিওনেল মেসির সঙ্গে চ্যাম্পিয়ন হয়েছেন ডি মারিয়াও। চ্যাম্পিয়ন হয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন। কোচ লিওনেল স্কালোনির অনুরোধ শোনেননি। কোপা জিতে ডি মারিয়া জানিয়েছেন, এই জয় আগেই লেখা হয়েছিল। ডি মারিয়া বলেন, ‘এই জয় আগেই লেখা হয়েছিল। আমি স্বপ্ন দেখেছিলাম। দলের সবাইকে সে কথা বলেছিলাম। খুব আনন্দ হচ্ছে।’ গত চার বছরে চারটি ট্রফি জিতেছেন দি মারিয়া। এই সাফল্যের নেপথ্যের পরিশ্রমকে তুলে ধরেছেন তিনি। আর্জেন্টিনার ফুটবলার বলেন, ‘দেখে মনে হয় খুব সহজ। কিন্তু এতগুলো ট্রফি জেতা সহজ নয়। এই প্রজন্মের কাছে কৃতজ্ঞ। ওরা আমাদের আনন্দ করার এতগুলো সুযোগ করে দিয়েছে।…
নিজস্ব প্রতিবেদক দফায় দফায় হামলার পর এবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের বেধড়ক পিটিয়েছে ছাত্রলীগ। সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে লাঠিসোটা নিয়ে ২০-২৫ জন ছাত্রলীগ নেতাকর্মী এ হামলা চালায়। এসময় সেখানে চিকিৎসাধীন আহতদের সঙ্গে থাকা শিক্ষার্থীদের ওপর হামলা করে ছাত্রলীগ। অনেকে ভয়ে হাসপাতালের বিভিন্ন কক্ষে আশ্রয় নেন। আনসার সদস্যরা মাইকিং করে ছাত্রলীগ নেতাকর্মীদের বের হয়ে যেতে বলেন। প্রায় ১০ মিনিট মারধরের পর ৭টা ২৭ মিনিটে ছাত্রলীগ নেতাকর্মীরা হাসপাতাল থেকে বের হয়ে যায়। এরপর হাসপাতাল ভবনের দরজা বন্ধ করে দেয় হাসপাতালের কর্মীরা। পরে আবারও ছাত্রলীগ হামলা শুরু করেন। এ সময় বেশিরভাগ ছাত্রলীগ কর্মী হেলমেট পরে ছিলেন, তাদের হাতে…
নিজস্ব প্রতিবেদক সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের আংশিক স্লোগানকে মূলধন করা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, কোটা সংস্কারে আন্দোলনরত শিক্ষার্থীরা যে স্লোগান দিচ্ছে তা হচ্ছে- ‘চাইতে গেলাম অধিকার; হয়ে গেলাম রাজাকার, ‘আমি কে তুমি কে রাজাকার রাজাকার; কে বলেছে কে বলেছে স্বৈরাচার’। অর্ধেক স্লোগান দিলে তো হবে না, পুরো স্লোগান বলতে হবে। পুরো স্লোগানটা যদি মাথায় রাখেন কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। সোমবার রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সমমনা দুটি সংগঠনের সঙ্গে বৈঠক শেষে আমির খসরু এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান…
ঢাবি প্রতিনিধি ক্যাম্পাস থেকে বহিরাগতদের বের করে দেওয়ার জন্যই পুলিশ মোতায়েন করা হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান। তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। সোমবার (১৫ জুলাই) রাত সাড়ে আটটার দিকে ঢাবির ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের সামনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আহত শিক্ষার্থীদের ব্যাপারে কী ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চাইলে প্রক্টর বলেন, কত শিক্ষার্থী আহত হয়েছে তার সঠিক পরিসংখ্যান এখন আমরা বলতে পারি না। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আহত সব শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিতের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে…
নিজস্ব প্রতিবেদক নতুন কর্মসূচি ঘোষণা করেছে কোটা আন্দোলনকারীরা। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে মঙ্গলবার বিকাল ৩টায় দেশের প্রত্যেক ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেয়া হয়েছে। এই আন্দোলনে দেশের সবাইকে গণজমায়েতের আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। সোমবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সামনে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন শিক্ষার্থীরা। নাহিদুল ইসলাম বলেন, আজ পরিকল্পিতভাবে বহিরাগতদের এনে আমাদের ওপর হামলা চালানো হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টর থাকার পরও বহিরাগতরা কীভাবে হামলা করে? সরকার সহিংসভাবে এই আন্দোলনকে দমন করতে চাইছে। কোটা ইস্যুতে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন আমরা তার তীব্র…
হায়দার ,হাবিপ্রবি প্রতিনিধি সরকারি চাকরির সব গ্রেডে যৌক্তিক কোটা সংস্কারের দাবিতে বেশ কয়েকদিন থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করে আসছে৷ এরই ধারাবাহিকতায় দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ঢাকা দিনাজপুর মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করে। সোমবার (১৫ জুলাই) সকাল ১১ টায় কোটা প্রথার বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে একত্রিত হয়। এর পরে মহাসড়ক অবরোধ করে সাধারণ শিক্ষার্থীরা৷ এ সময় স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে ঢাকা দিনাজপুর মহাসড়ক। বিক্ষোভ সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ থেকে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে । বিক্ষোভ সমাবেশে আন্দোলনরত শিক্ষার্থীরা “কোটা প্রথা নিপাত যাক মেধাবীরা মুক্তি পাক , সারা বাংলায় খবর দে কোটা…
রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধায় চর অঞ্চলে বন্যাতের মাঝে ওষুধ ও ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন র্যাবের মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি ব্যারিষ্টার হারুন অর রশিদ। গত রোববার (১৪ জুলাই) দুপুরে গাইবান্ধা সদর ও ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের গুপ্তমনি চরে বন্যার্ত ৪’শ পরিবারের মাঝে ওষুধ ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময় র্যাবের মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি ব্যারিষ্টার হারুন অর রশিদ বলেন, চরাঞ্চলের মানুষ বন্যায় কবলিত হয়ে মানবেতর জীবন যাপন করছে। অনেকে নিজের শেষ সম্বল ও মাথা গোঁজার ঠাঁই টুকু হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। এছাড়া কৃষক, শ্রমিক, দিনমজুরসহ বন্যাকবলিত এলাকার মানুষেরা কর্মহীন হয়ে পড়েছে। সৃষ্ট বন্যায় খাবার ও বিশুদ্ধ পানির…
রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধা জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে “মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৪” উদযাপন উপলক্ষ্যে গত রোববার (১৪ জুলাই) এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ রসুল। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, গাইবান্ধা পুলিশ সুপার, সিভিল সার্জন, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), উপজেলা নির্বাহী অফিসার, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
ঢাবি প্রতিনিধি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের বাসভবনে জরুরি বৈঠকে বসেছে প্রভোস্ট কমিটি। আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার বিকালে এ বৈঠক শুরু হয়। এ তথ্য নিশ্চিত করেছেন জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আবদুর রহিম। তিনি জানান, উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এই বৈঠক ডাকা হয়েছে।