Author: স্টাফ রিপোর্টার

নিজস্ব প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের হামলায় অন্তত ৫০ আন্দোলনকারী শিক্ষার্থী আহত হয়েছেন। এ হামলার বিষয়ে কোটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেছেন, আন্দোলন দমনে ছাত্রলীগ বহিরাগত সন্ত্রাসীদের ঢাবি ক্যাম্পাসে এনে হামলা করছে। কোটা নিয়ে প্রধানমন্ত্রীর গতকালের বক্তব্য প্রত্যাহারের দাবিতে আজ দুপুরে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন কোটা সংস্কার আন্দোলনকারীরা। পরে তাদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। এ হামলায় আহত অন্তত ৫০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম বলেন, আমাদের প্রায় ১৫০ জন নেতাকর্মী আহত হয়েছেন। আমাদের আন্দোলন দমন করার জন্য ছাত্রলীগ বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে আমাদের ওপর…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে ৯ লাখ টাকাসহ আন্ত:জেলা চোরচক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার টাঙ্গাইল পুলিশ সুপার গোলাম সবুর এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান। গ্রেফতারকৃত শহিদ মাঝি (৩০)ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার উত্তর কাঠিপাড়া গ্রামের মৃত ফটিক মাঝির ছেলে। প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, গত ১১ জুলাই দুপুর ১২ টায় অবসরপ্রাপ্ত অধ্যাপক ডাক্তার রতন চন্দ্র সাহা শহরের সোনালী ব্যাংক থেকে সঞ্চয় পত্রের ১১ লাখ ৫২ হাজার ৮০১ টাকা উত্তোলন টাকাগুলো ব্যাগে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হন। এসময় তিনি লতিতা ফার্মেসীর সামনে থেকে কিছু পথ যাওয়ার পর তার ব্যাগে থাকা টাকার মধ্যে থেকে দশ লাখ টাকা চুরি যায়।…

Read More

লোহাগাড়া প্রতিনিধি সুকুমার নাথ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের ১নং ওয়ার্ডের দিঘীর কোণ এলাকা সংলগ্ন জামছড়ি খাল এবং একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের উলবনিয়া খাল এলাকায় অবৈধ বালু উত্তোলনে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে একটি স্পট থেকে একটি ড্রেজার মেশিন, ২হাজার ঘনফুট বালু, ডাম্পার জব্দ এবং অপর একটি স্পটে ১১হাজার ৭৩০ ঘনফুট বালু জব্দ করা হয়েছে। ১৪ জুলাই (রোববার) সকালে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল। অভিযানকালে লোহাগাড়া থানার এসআই মাহফুজুর রহমান, পদুয়া ইউনিয়ন ভূমি অফিসের সহকারি ভূমি কর্মকর্তা শরফুদ্দিন খাঁন সাদি,চরম্বা ইউপি সদস্য সৈয়দ হোসেনসহ ভূমি অফিসের স্টাফগন উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট…

Read More

নিজস্ব প্রতিবেদক নতুন প্রজন্মের সংগ্রামী ছাত্র-সমাজকে ‘রাজাকার’ হিসেবে চিহ্নিত করা এবং আন্দোলনকারীদের উপর হামলা ও মামলা বন্ধের দাবি জানিয়ে স্বাধীনতার পতাকা উত্তোলক, ডাকসুর সাবেক ভিপি আ স ম আবদুর রব বলেছেন, স্বাধীনতা ও সাম্যের অধিকার নিয়ে যারাই বিবেকের কণ্ঠস্বর হিসেবে আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছে, তাদের এবং প্রজাতন্ত্রের নাগরিকদের স্বাধীনতার শত্রু হিসেবে চিহ্নিত করা সরকারের ‘রাষ্ট্রীয় অপরাধ।’ সোমবার (১৫ জুলাই) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিবৃতিতে তিনি বলেন, ন্যায় সংগত অধিকার আদায়ে আলোকিত রাষ্ট্র গড়ার লক্ষ্যে রাজপথে আন্দোলনরত নতুন প্রজন্মের ছাত্রদের ‘রাজাকার’ আখ্যায়িত করে সরকারের ধৃষ্টতাপূর্ণ, অপরিণামদর্শী ও উসকানিমূলক বক্তব্য—পরিস্থিতিকে অগ্নিগর্ভ করে তুলেছে। ভোটের অধিকার, নিরাপদ সড়কের অধিকার, চাকরির অধিকার, সর্বোপরি…

Read More

নিজস্ব প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কোটাবিরোধী আন্দোলনে থাকা শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তারা ইতিহাস জানে না, তাই রাজাকার স্লোগান দিতে তাদের লজ্জা হয় না। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের ছাত্রীদের কথা উল্লেখ করেন তিনি। সোমবার (১৫ জুলাই) বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে মন্ত্রণালয়-বিভাগে ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর এবং বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, কোটাবিরোধী আন্দোলনের নামে যারা নিজেদের রাজাকার বলতে লজ্জা পায় না তারা কোন চেতনায় বিশ্বাস করে? তারা কী শিক্ষা পেয়েছে? দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতি…

Read More

নিজস্ব প্রতিবেদক কোটা সংস্কার আন্দোলনে যারা ‘আমি রাজাকার’ স্লোগান দিচ্ছেন, তাদের শেষ দেখিয়ে ছাড়বেন বলে হুংকার দিয়েছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। সোমবার দুপুরে রাজু ভাস্কর্যের সামনে আন্দোলনের নামে মুক্তিযুদ্ধকে কটাক্ষ করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল-পূর্ব অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। সাদ্দাম হোসেন বলেন, মহান স্বাধীনতাকে কটাক্ষ করা এবং একাত্তরের গণহত্যাকারীদের পক্ষে সাফাই গাওয়া এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করার বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র সমাজের যে ঐক্যবদ্ধ অবস্থান, সেই ঐক্যবদ্ধ অবস্থানের বহিঃপ্রকাশ রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্রলীগের নেতাকর্মীরা সমবেত হয়েছে। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে যারা নৈরাজ্য তৈরি করতে চায়, রাজাকারদের তোষণ করার রাজনীতি বাংলাদেশে যারা বাস্তবায়ন করতে চায়, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছি। ছাত্রলীগ…

Read More

নিজস্ব প্রতিবেদক প্রতারণার আশ্রয় নিয়ে জাল মৃত্যু সনদ তৈরির অভিযোগে মিরপুর মডেল থানার মামলায় চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের জামিন মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আস সামছ জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন। আদালত সূত্রে জানা গেছে, মানবপাচার মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান মিল্টন সমাদ্দার। আরেকটি মামলায় সিএমএম আদালত থেকে জামিন পান তিনি। সবগুলো মামলায় জামিন পাওয়ায় তার মুক্তিতে বাধা নেই। গত ১ মে রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মিল্টন সমাদ্দারকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তার…

Read More

ঢাবি প্রতিনিধি সরকারি চাকরিতে ‘মুক্তিযোদ্ধা কোটা’ নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নেমে ছাত্রলীগের সঙ্গে ধাওয়া পাল্টা-ধাওয়ায় ক্যাম্পাস ছেড়েছেন সাধারণ শিক্ষার্থীরা। অন্যদিকে আন্দোলনকারীদের প্রতিহত করতে রড-বাঁশ-স্টাম্পসহ দেশীয় অস্ত্র হাতে মহড়া দিচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় তাদের কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে নানা স্লোগান দিতে দেখা গেছে। সোমবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, ভিসি চত্বর এলাকায় ঘুরে এসব চিত্র দেখা গেছে। সরেজমিনে দেখা যায়, বিকেল সাড়ে ৩টার দিকে ভিসি চত্বরের সামনে প্রথমে আন্দোলনকারীদের ওপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এরপর দফায় দফায় হামলা-পাল্টা হামলা চলতে থাকে। এক পর্যায়ে বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে ছাত্রলীগের আরও কয়েকটি মিছিল…

Read More

ঢাবি প্রতিনিধি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোটাবিরোধী আন্দোলকারীদের ওপর ছাত্রলীগের হামলায় অন্তত ৮০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। সোমবার (১৫ জুলাই) বিকেলে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি বলেন, ঢাকা মেডিকেলে আহত অবস্থায় অন্তত ৭০ শিক্ষার্থী এখন পর্যন্ত জরুরি বিভাগের চিকিৎসা নিচ্ছেন। আহত শিক্ষার্থীদের অভিযোগ, ইডেন কলেজের ভেতরে ছাত্রলীগের হামলায় ৬ ছাত্রী আহত হয়। এছাড়া রাজু ভাস্কর্য, দোয়েল চত্বর, জিয়া হল, শহীদুল্লাহ হল, ৭১ হল ছাত্রলীগের কর্মীরা কোটাবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে ছাত্র এবং ছাত্রীদের আহত করে। আহতদের বেশিরভাগেরই মাথায় আঘাত পেয়ে রক্তাক্ত…

Read More

আশরাফ উদ্দিন বরিশাল প্রতিনিধি:- বরিশালের আগৈলঝাড়ায় পুলিশের তালিকাভুক্ত মাদক বিক্রেতা, আট মাদক মামলার আসামী সালাম ফকিরসহ তিন ব্যবসায়িকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে এসআই শফিকুল ইসলাম ফোর্স নিয়ে উপজেলার ফুল্লশ্রী এলাকায় অভিযান চালিয়ে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ি ওই গ্রামের রফিজ উদ্দিন ফকিরের ছেলে,আট মাদক মামলার আসামী সালাম ফকির (৪০), একই গ্রামের করিম ফকিরের ছেলে শাকিল ফকির (২০) এবং নগড়বাড়ি গ্রামের এনায়েত হাওলাদারের ছেলে শাকিল হাওলাদারকে (২৪) গ্রেফতার করেছে।এরমধ্যে সালাম ফকিরের কাছ থেকে ১০পিচ এবং দুই শাকিলের কাছ থেকে ২পিচ করে মোট ১৪…

Read More