- সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজের উদ্বোধন
- উজিরপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীকে হুইলচেয়ার দিলেন ইউএনও
- মধ্যপাড়া খনির খোলা ড্রেনেজ চ্যানেল ঝুঁকিপূর্ণ -স্লাব স্থাপনের দাবি স্থানীয়দের
- সীমান্তে পাচারের সময় বিপুল পরিমাণ পাট ও বাইসাইকেল জব্দ করেছে বিজিবি
- সমালোচনা হতে পারে, তবে অবমাননা নয়: রিজভী
- ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম
- মধুপুরে জৈব কৃষি বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ
- মধুপুরে মির্জাবাড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন প্রত্যাশী সুজন মিয়া
- আবাসিক এলাকায় মিঠু বিড়ির কারখানা, তীব্র গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী
- টানা ৪ দিন বৃষ্টির আভাস
Author: স্টাফ রিপোর্টার
গভীর রাতে বোরকা পরে পালিয়েছেন ইডেন ছাত্রলীগ সভাপতি-সেক্রেটারি। ছবি: সংগৃহীত নিজস্ব প্রতিবেদক রাজধানীর ইডেন কলেজ শাখা ছাত্রলীগের তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা গভীর রাতে বোরকা পরে পালিয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের আক্রমণের ভয়ে তারা হল ত্যাগ করেন। জানা গেছে, ওই দিন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল থেকে ছাত্রলীগের সভাপতি আতিকা বিনতে হোসাইনসহ বেশ কয়েকজন ছাত্রলীগ নেত্রীকে হল থেকে বের করে দেন শিক্ষার্থীরা। একই সময়ে ঢাবির আরও কয়েকটি হল থেকে ছাত্রলীগ নেত্রীদের বের করে দেয়ার খবর ছড়িয়ে পড়লে ইডেন ছাত্রলীগ নেত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফলে নিজেদের নিরাপত্তার কথা ভেবে গভীর রাতে বোরকা পরে…
নিজস্ব প্রতিবেদক সরকারি চাকরিতে কোটা সংস্কার অন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে পদ্মা সেতুর মাওয়া পয়েন্ট। এদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সেতুপূর্ব পাড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে ওই দুই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে, সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। বুধবার বেলা ১১টা দিকে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। এ সময় মাওয়া পয়েন্ট রণক্ষেত্রে পরিণত হয়। একই সময়ে শিক্ষার্থীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের অবরোধ করেন। ঘাটাইলে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছেন কোটা আন্দোলনকারীরা। দুপুর পৌনে ১২টায় শুরু হয়ে অবরোধ এখনো চলছে। টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন বলেন, শিক্ষার্থীরা রাস্তা আটকে বিক্ষোভ করছেন। পুলিশ ধৈর্য সহকারে পরিস্থিতি মোকাবিলা করে তাদের বোঝানোর চেষ্টা করছে।…
আরিফ গজনবী রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে অবস্থিত বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ কোম্পানি পাওয়ার প্লান্টের অভ্যন্তরে তামার তার চুরি করে পাচারকালে চোর চক্রের ছয় সদস্যকে আটক করেছে রামপাল থানা পুলিশ। আটক আসামিদের মঙ্গলবার (১৬ জুলাই) আদালতের মাধ্যমে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে। আটক ও কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাস। আটকৃতরা হলেন- উপজেলার কদমদী এলাকার শাহ আলম মল্লিকের ছেলে মোঃ শামীম মল্লিক (২৬), বামনডহর এলাকার ফরহাদ শেখের ছেলে মোঃ হাফিজুর রহমান (২৮), বাঁশেরহুলা এলাকার আঃ রশিদ শেখের ছেলে মোজাফফর শেখ (৪৫), মোঃ শওকত শেখের ছেলে মোঃ আল-আমিন শেখ(৪১), মোঃ জুলফিকার শেখের ছেলে মোঃ আসিবুর শেখ(২৭) ও কাপাশডাংগা…
হঠাৎ হল ছাড়ার নির্দেশে বিপাকে শিক্ষার্থীরা ইবি সংবাদদাতা: অনির্দিষ্টকালের জন্য দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার ঘোষণায় পর শিক্ষার্থীদের হল ছাড়তে নির্দেশ দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ। বুধবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ২৬৪ তম (জরুরি) সিন্ডিকেটে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী আবাসিক হলের ছাত্রদের আজ দুপুর ১ টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এবং ছাত্রীদের আগামীকাল বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ১০ টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে হঠাৎ করে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশে বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের একাধিক হলের…
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটাবিরোধী আন্দোলন নিজস্ব প্রতিবেদক কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দেশের উদ্ভূত পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার। এর আগে আজ বুধবার সকালে চলমান কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষের পর করণীয় কী হবে, তা ঠিক করতে জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের কার্যালয়ে এ সভা…
নিজস্ব প্রতিবেদক রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ককটেল, পেট্রোল, বাঁশের লাঠি ও অস্ত্র উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১৬ জুলাই) রাত ১২টার পর ডিবিপ্রধান মোহাম্মদ হারুন-অর-রশীদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযান শেষে ব্রিফিংয়ে ডিবি প্রধান বলেন, অভিযানে ১০০টির বেশি ককটেল, ৫/৬ বোতল পেট্রোল, ৫০০টি বাঁশের লাঠি, সাতটি দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এগুলোর সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই ডিবির উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে গেছে। সাতজনকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ রয়েছেন। তিনি বলেন, সুপ্রিম কোর্টের আদেশ অমান্য করে একটি গ্রুপ বিভিন্ন জায়গায় বসে সরকারবিরোধী স্লোগান দিচ্ছে, গাড়িতে আগুন দিচ্ছে,…
কে এম রাশেদুজ্জামান কুয়াকাটা (কলাপাড়া উপজেলা) প্রতিনিধিঃ ‘ পুলিশই জনতা, জনতাই পুলিশ’ স্লোগানকে সামনে রেখে পর্যটন নগরী কুয়াকাটায় ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের উদ্যোগে কমিউনিটি পুলিশিং কার্যক্রম সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই ) সকাল ১০ টায় আবাসিক হোটেল গ্রেভার ইন হল রুমে আমন্ত্রিত অতিথি, পর্যটকদের সেবা দেওয়া (স্টেক হোল্ডার) বিভিন্ন প্রতিনিধি এবং সুধীজনের অংশগ্রহণে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় পর্যটকদের সেবার মানোন্নয়নে প্রশাসনের কেমন ভূমিকা নেয়া প্রয়োজন এবং পর্যটকদের সেবা দানকারী স্থানীয় স্টক হোল্ডারদের করনীয় ও বর্জনীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের পুলিশ সুপার (পদোন্নোতি) আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ট্যুরিস্ট…
নিজস্ব প্রতিবেদক ‘মাস্টার প্ল্যানের অংশ হিসেবে মাঝরাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ডিবি পুলিশ প্রধানের নেতৃত্বে অভিযান চালানো হয়েছে’ বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার (১৬ জুলাই) রাতে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ তোলেন। রিজভী বলেন, ‘অভিযানের আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে, গুলি ফোটানো হয়েছে। একটি বাহানা তৈরি করে এরপর দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দলের প্রধান কার্যালয়ে অভিযান চালানো হয়েছে। সেখান থেকে বিস্ফোরক ও লাঠিসোঁটাসহ নানা কিছু জনগণের সামনে তুলে ধরা হয়েছে।’ ডিবি পুলিশের এটি করা মানে… চলমান কোটা সংস্কার আন্দোলনের সাথে যুক্ত কোমলমতি শিক্ষার্থীদের মাঝে একটি বার্তা দেওয়া যে,…
স্পোর্টস ডেস্ক বর্ণবিদ্বেষে অভিযুক্ত লিওনেল মেসিরা। কোপা আমেরিকা জয়ের পর উদযাপন করতে গিয়েই মাত্রা ছাড়ালেন আর্জেন্টিনার ফুটবলারেরা। ফ্রান্সের বিপক্ষে দুবছর আগের বিশ্বকাপ জেতার কথাও উঠে এসেছে আর্জেন্টিনার কোপা আমেরিকার উদযাপনে। সেখানেই বর্ণবাদী আচরণ করে বসেন আলবিসেলেস্তে ফুটবলাররা। বিশ্বজয়ীদের এমন ‘কীর্তি’ ধরা পড়েছে এনজো ফার্নান্দেজের করা ভিডিওতে। ২০২২ সালের বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনা এবং ফ্রান্সের সমর্থকদের মধ্যে রেষারেষি, বাগ্যুদ্ধ পৌঁছেছিল চরম পর্যায়। সে সময় দু’দেশের সমর্থকদের একাশের বিরুদ্ধে উঠেছিল বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করার অভিযোগ। দুই বছর পরেও সেটা ভালোভাবেই মনে রাখছে আর্জেন্টিনা। কলম্বিয়াকে হারিয়ে রেকর্ড ১৬ বার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েও ফ্রান্সকে নিয়ে খোঁচা দিতে ভুল করেনি আর্জেন্টিনার ফুটবলাররা। সোশ্যাল মিডিয়াতে এনজো…
নিজস্ব প্রতিবেদক পবিত্র আশুরা উপলক্ষ্যে ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে রাজধানীতে হাজারো মানুষের অংশগ্রহণে তাজিয়া মিছিল শুরু হয়েছে। বুধবার (১ জুলাই) সকাল ১০টায় পর বের হওয়া এই মিছিলে শিয়া সম্প্রদায়ের হাজারো মানুষ অংশ নিয়েছেন। পুরান ঢাকার হোসেনি দালান থেকে শুরু হয় মিছিলটি। খালি পায়ে, বুক চাপড়ে ‘হায় হোসেন, হায় হোসেন’ মাতম তুলে, লালবাগ, আজিমপুর, নিউ মার্কেট, নীলক্ষেত ঘুরে, সায়েন্স ল্যাবরেটরি মোড় হয়ে ধানমণ্ডির দিকে এগিয়ে যায়। পরে ধানমণ্ডি লেকের পাড়ে প্রতীকী ‘কারবালা’ প্রান্তে গিয়ে শেষ হবে শোকের মিছিল। তাজিয়া মিছিলে কারবালার স্মরণে কালো মখমলের চাঁদোয়ার নিচে কয়েকজন বহন করেন ইমাম হোসেনের (রা.) প্রতীকী কফিন। মিছিলের সামনে ছিল ইমাম হাসান ও…