- সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজের উদ্বোধন
- উজিরপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীকে হুইলচেয়ার দিলেন ইউএনও
- মধ্যপাড়া খনির খোলা ড্রেনেজ চ্যানেল ঝুঁকিপূর্ণ -স্লাব স্থাপনের দাবি স্থানীয়দের
- সীমান্তে পাচারের সময় বিপুল পরিমাণ পাট ও বাইসাইকেল জব্দ করেছে বিজিবি
- সমালোচনা হতে পারে, তবে অবমাননা নয়: রিজভী
- ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম
- মধুপুরে জৈব কৃষি বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ
- মধুপুরে মির্জাবাড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন প্রত্যাশী সুজন মিয়া
- আবাসিক এলাকায় মিঠু বিড়ির কারখানা, তীব্র গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী
- টানা ৪ দিন বৃষ্টির আভাস
Author: স্টাফ রিপোর্টার
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ্যে নিজের ইনস্টাগ্রামে স্বামী শেখ মানা বিন মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাকতুমকে ‘ডিভোর্স’ দেওয়ার ঘোষণা দিয়েছেন দুবাই শাসকের কন্যা শেখ মাহরা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। যা নিয়ে সামাজিক মাধ্যমে রীতিমত তোলপাড় সৃষ্টি হয়েছে। এই দম্পতির সংসারে তাদের প্রথম সন্তানের জন্মের দুই মাস অতিবাহিত না হতেই এ ঘোষণা দিলেন শেখ মাহরা। বুধবার দুবাই রাজকন্যা তার ইনস্টাগ্রামে দেওয়া ওই পোস্টে লেখেন, ‘প্রিয় স্বামী, যেহেতু আপনি অন্য সঙ্গীদের সঙ্গে ব্যস্ত আছেন, তাই আমি এতদ্বারা আমাদের তালাক ঘোষণা করছি। আমি আপনাকে তালাক দিচ্ছি, আমি আপানাকে তালাক দিচ্ছি এবং আমি আপনাকে তালাক দিচ্ছি। নিজের যত্ন নেবেন। আপনার সাবেক স্ত্রী।’…
নিজস্ব প্রতিবেদক সারা দেশে বৃহস্পতিবার থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বুধবার সন্ধ্যায় এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। কর্মসূচির বিস্তারিত জানিয়ে রাত পৌনে ৮টায় ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন আসিফ মাহমুদ। তিনি লেখেন, ‘শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে ওপর পুলিশ, বিজিবি, র্যাব, সোয়াটের ন্যাক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে আগামীকাল ১৮ই জুলাই সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করছি।’ ‘শুধুমাত্র হাসপাতাল ও জরুরি সেবা ব্যতীত কোনো প্রতিষ্ঠানের দরজা খুলবে না, অ্যাম্বুলেন্স ব্যতীত সড়কে কোনো গাড়ি চলবে না। সারা দেশের প্রতিটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদরাসা শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘর্ষে সারা দেশে যেসব প্রাণহানি ঘটেছে প্রতিটি ঘটনার বিচার বিভাগীয় তদন্ত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৭ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। তিনি বলেন, কিছু মহল কোটা আন্দোলনের সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। এর ফলে কোমলমতি শিক্ষার্থীদের প্রাণহানির ঘটনা ঘটেছে, তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক। তিনি আরও বলেন, একটি আন্দোলন ঘিরে অহেতুক কতগুলো মূল্যবান জীবন ঝরে গেল। আপনজন হারানোর বেদনা যে কত কষ্ট, তা আমার চেয়ে আর কেউ বেশি জানে না। বক্তব্যের শুরুতে শেখ হাসিনা বলেন, আজকে অত্যন্ত বেদনা ভারাক্রান্ত মন নিয়ে…
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। পুরোনো ছবি নিজস্ব প্রতিবেদক কোটা আন্দোলন নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের বাসভবনে বৈঠক করছেন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী। বুধবার (১৭ জুলাই) রাতে ঢাবি ভিসির বাসভবনে প্রবেশ করেন তিনি। এর আগে এদিন দুপুরে সরকারের নির্দেশনা মেনে সিন্ডিকেট সভা করে বিশ্ববিদ্যালয় বন্ধ ও শিক্ষার্থীদের হল ছাড়ার ঘোষণা দেয় ঢাবি প্রশাসন। এদিকে বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কিছু মহল কোটা আন্দোলনের সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। এর ফলে কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনের ঘটনা ঘটেছে, তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক। অহেতুক কতগুলো মূল্যবান জীবন ঝরে গেল। ভাষণের শুরুতে…
জাতীয় প্রেস ক্লাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত সভায় বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। নিজস্ব প্রতিবেদক কোটা আন্দোলনে বিএনপি-জামায়াত প্রবেশ করে কর্মসূচি ঠিক করে দিচ্ছে বলে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, শিক্ষার্থীরা না বুঝেই কোটাবিরোধী আন্দোলন করছে। বর্তমানে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী কোটা নেই। সাধারণ ছাত্রছাত্রীদের ভুল বুঝিয়ে সেখানে সম্পৃক্ত করা হয়েছে। এরপর সেখানে বিএনপি-জামায়াত ঢুকেছে। বুধবার (১৭ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। হাছান মাহমুদ বলেন, সরকার যে কোটা বাতিল করেছিল, সেটি অবৈধ বলে রায় দেন হাইকোর্ট।…
বিনোদন ডেস্ক কোটা সংস্কার আন্দোলন নিয়ে উত্তাল দেশ। ঢাকাসহ সারাদেশের বিভিন্ন জেলায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সরব হয়েছেন শোবিজ অঙ্গনের বিভিন্ন তারকারা। ইউটিউবার, ইনফ্লুয়েন্সার, কন্টেন্ট ক্রিয়েটররাও চুপ নেই। এর আগে মঙ্গলবার প্রকাশ্যে পুলিশের হাতে গুলিবিদ্ধ হয়ে আবু সাঈদ নামে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। সেই আবু সাঈদের পরিবারের পাশে দাঁড়ালেন বর্তমান সময়ের জনপ্রিয় সোশ্যাল ইনফ্লুয়েনসার ও গায়ক তাসরিফ খান। বুধবার সামাজিক মাধ্যমে একাধিক পোস্টে আবু সাঈদের পরিবারের পাশে দাঁড়ানোর কথা তোলেন তাসরিফ। জানান, নিহত আবু সাঈদের মায়ের সঙ্গে কথা হয়েছে তার। এ সময় নিজের সামর্থ্য অনুযায়ী সাহায্য পাঠিয়েছেন বলে দাবি করেন তিনি।…
বুধবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত নিজস্ব প্রতিবেদক কোটা সংস্কার আন্দোলনে নিহত পরিবারের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৭ জুলাই) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা জানান প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের পরিবারের জন্য জীবনজীবিকা নির্বাহের জন্য যা করা দরকার আমি তা করব। প্রধানমন্ত্রী বলেন, যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমি প্রতিটি হত্যাকাণ্ডের নিন্দা জানাই। যেসকল ঘটনা ঘটেছে তা কখনোই কাম্য ছিল না। তিনি বলেন, কিছু মহল কোটা আন্দোলনের সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। এর…
খুবি প্রতিনিধি চলমান কোটা বিরোধী আন্দোলন ধীরে ধীরে রূপ নিতে চলেছে গণ আন্দোলনে। প্রথম দিকে এই আন্দোলন শুধু বিশ্ববিদ্যালয়ের গণ্ডিতে সীমাবদ্ধ থাকলেও এখন এই আন্দোলন স্কুল কলেজের শিক্ষার্থীদের মাঝেও ছড়িয়ে পড়েছে। ১৭জুলাই বুধবার খুলনা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে কুয়েট,খুলনা মেডিকেল কলেজ, নর্দান ইউনিভার্সিটিসহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করেন। এছাড়া স্কুল কলেজের সাধারণ শিক্ষার্থীরা ও অংশগ্রহণ করেন এই আন্দোলনে। প্রত্যেক শিক্ষার্থীর হাতে লাঠি,ব্যাড,স্টাম্প, ইত্যাদি ছিলো। খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা হল না ছাড়ার স্লোগান দিতে দিতে জিরোপয়েন্টের দিকে এগিয়ে যাই। জিরোপয়েন্টে সাধারণ শিক্ষার্থীরা জড়ো হয়। তারা তাদের বিভিন্ন বক্তব্য তুলে ধরে এই আন্দোলনে। জিরোপয়েন্টে সংবাদ সম্মেলন করার পর ক্যাম্পাসে ফেরার পথে খুবির বিজয় তরণের…
জাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ও আজ বিকাল চারটার মধ্যে হল ত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (১৭ জুলাই) সকাল ১০:০০ টায় অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় কোটা আন্দোলনের কারণে সংঘটিত বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো। তবে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ যথারীতি খোলা থাকবে। সেই সাথে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয় বিবেচনা করে ১৭ জুলাই বিকাল ৪:০০ টার মধ্যে আবাসিক হল ত্যাগের নির্দেশ…
বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে এই সংঘর্ষের সূত্রপাত হয়। ভোরের বাংলা নিউজ প্রতিবেদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পুলিশের সঙ্গে কোটা আন্দোলনকারীদের সংঘর্ষ চলছে। বুধবার (১৭ জুলাই) বিকেল ৫টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। এতে আন্দোলনকারীদের লক্ষ্য করে মুহুর্মুহু রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করছে পুলিশ। জানা গেছে, বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের হল ছাড়ার নির্দেশ প্রত্যাখ্যান করে আন্দোলনকারীরা রাস্তায় অবস্থান নেয়। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করলে এ সংঘর্ষ শুরু হয়। পরে বিকাল সোয়া ৫টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে ধাওয়া দেয় পুলিশ। এ সময় রাবার বুলেট-টিয়ারশেল নিক্ষেপ শুরু করলে ঘটনাস্থলেই আহত…