
সাগর কুমার হালদার
মহেশপুর প্রতিনিধি
আসন্ন মহেশপুর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভোটারদের সাথে গণসংযোগ বাড়াতে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। মহেশপুর উপজেলা পরিষদ নির্বাচন এ সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী আনিসুর রহমান টিপু তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ ও সদস্য বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটি। মহেশপুর উপজেলার
১ং এস বি কে ইউনিয়নের খালিশপুর বাজারে গণসংযোগ করেন এবং সকল ভোটার ও সকল পর্যায়ে নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করেন। এ সময় তিনি ভোটারদের বিভিন্ন প্রতিশ্রুতি প্রদান করেন এবং তিনি বলেন সমস্ত প্রতিশ্রুতি বাস্তবায়ন করার দায়িত্ব আমার।
আগামী নির্বাচনে আপনারা আমাকে যদি ভোট দিয়ে জয়যুক্ত করেন আপনাদের দেওয়া সকল কথা রাখার দায়িত্ব আমার এই মহেশপুর উপজেলাকে একটি আধুনিক রোল মডেলে উন্নতি করব ইনশাআল্লাহ এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন আমি অতীতেও যেমন আপনাদের পাশে ছিলাম আজীবন আমৃত্যু এই মহেশপুরবাসীর সেবায় নিজেকে বিলিয়ে দিব।
গণসংযোগে তার সঙ্গে উপজেলা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে তার সঙ্গে অংশগ্রহণ করে।