নিজস্ব প্রতিনিধি
০৯/০৬/২০২৩ খ্রিস্টাব্দে সকাল ১০.০০ ঘটিকায় আসন্ন তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্নকরণের লক্ষ্যে ভোট গ্রহণকারী কর্মকর্তাগণের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: মোস্তাফিজার রহমান, জেলাপ্রশাসক ও জেলাম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জনাব মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম, পুলিশ সুপার, ময়মনসিংহ, জনাব মিজাবে রহমত, উপজেলা নির্বাহী অফিসার, তারাকান্দা।
আলোচনা সভার সভাপতিত্ব করেন জেলা নির্বাচন অফিসার জনাব সফিকুল ইসলাম।
