মিরসরাই প্রতিনিধি
১২-০৬-২০২৩
বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর,হাত পাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব হযরত মাওলানা মুফতী সৈয়দ মোঃ ফয়জুল করীম
শায়েখে চরমোনাই এর উপর আততায়ী সন্ত্রাসী হামলার প্রতিবাদে বারইয়ার হাট বোর্ড অফিস জামে মসজিদ হতে বাদে মাগরীব বিক্ষোভ মিছিল শুরু হয়ে বারৈয়াট শেরাটন হোটেলের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা সহ সভাপতি মাওঃমনজুর এলাহী শওকত এর সভাপতিত্বে ,
জেলা সেক্রেটারি মাওঃ জসীম উদ্দীন এর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য পেশ করেন,
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহ-সভাপতি
মাওঃ মনজুর এলাহী শওকত ইসলামী আন্দোলন বাংলাদেশ পশ্চিম জেলা শাখার সেক্রেটারী, মাওলানা মুহাম্মদ জসীম উদ্দীন
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম জেলা পশ্চিম সহসভাপতি নজরুল ইসলাম তারেক প্রমুখ।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, অতিশীঘ্রই হাত পাখার প্রার্থীর উপর হামলা কারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আর নতুবা সারা বাংলায় সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
সমাবেশ পূর্বে বিক্ষোভ মিছিল শুরু হয়। বিক্ষোভ মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে হোটেল শেরাটন ট্রাফিক মোড় চত্বরে এসে দোয়া মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।
