শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়ন জাতীয় পার্টির আয়োজনে কর্মি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১২ জুন সোমবার বিকেলে ভাইয়ের পুকুর বন্দরে কর্মী সম্মেলনে প্রধান অতিথীর বক্তব্য রাখেন,৩৭ বগুড়া ২শিবগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য ও বগুড়া জেলা জাতীয় পার্টির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ। এ সময় তিনি তাঁর সময়ের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরে বক্তব্য রাখেন। তিনি আরও বলেন আমার সময়ে মানুষ শান্তিপূর্ণভাবে উপজেলায় বসবাস করছে আমি কারো বিরুদ্ধে কোন মামলা হতে দেয়নি।
এসময় বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক সামছুল আলম তালুকদার, ফজলে রহিম মুঞ্জু, শহিদুল ইসলাম পশারী মন্টু, সভাপতি, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এরফান আলী, বগুড়া জেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক হুসাইন শরিফ সঞ্চয়, সৈয়দপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মোত্তালিব মোল্লা, শিবগঞ্জ সদর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি শাহিনূর ইসলাম সহ উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
