চট্টগ্রাম প্রতিনিধি
ইয়াসমিন বেগম এক জন গৃহিণী। ভদ্র মহিলার বয়ষ্ক মা এক জন ক্যান্সার আক্রান্ত রোগী। বহু কষ্টে তারা তার চিকিৎসার ব্যয়বার বহন করে চলেছেন। গতকাল ইয়াসমিন বেগম তার আত্মীয়দের নিকট হতে তার মায়ের চিকিৎসার জন্য ৪০ হাজার টাকা যোগাড় করে বাসায় যাচ্ছিলেন। বাসায় উঠতে গিয়ে দেখেন তার টাকার ব্যাগটি নেই। কান্নায় ভেঙে পড়েন ইয়াসমিন বেগম। দিকবেদিক শূন্য হয়ে কোতোয়ালি থানায় এসে কান্নায় ভেঙে পড়েন। আমরা ভদ্র মহিলাকে আশ্বস্ত করি আমরা আমাদের সামর্থের সর্বোচ্চ চেষ্টা করব। ইন্সপেক্টর তদন্ত রুবেল হাওলাদারের দিকনির্দেশনায় আমরা টিম কোতোয়ালী ভদ্রমহিলার বাসার আশেপাশের এবং রাস্তার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আমরা ভদ্রমহিলায় যেই সিএনজিতে যাতায়াত করেছে তার নাম্বার সনাক্ত পূর্বক ভদ্রমহিলার ব্যাগে রক্ষিত ৪০ হাজার টাকা ভদ্রমহিলার নিকট হস্তান্তর করি। মায়ের চিকিৎসার টাকা ফিরে পেয়ে ইয়াসমিন বেগমের আনন্দ অশ্রু দেখে আমাদের চোখও অশ্রুসিক্ত হয়। ভদ্র মহিলা দুহাত তুলে টিম কোতোয়ালীর সকল সদস্যদের জন্য দোয়া করেন। দিনশেষে এই দোয়ায় টিম কোতোয়ালির প্রাপ্তি।
