ভোলা প্রতিনিধি
মঙ্গলবার (১৩ জুন) জাতীয় পুষ্টি সপ্তাহ – ২০২৩ উপলক্ষে ভোলা জেলা সিভিল সার্জন এর কার্যালয় সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জনাব ডাঃ কে. এম. শফিকুজ্জামান, সিভিল সার্জন ও সদস্য সচিব, জেলা পুষ্টি সমন্বয় কমিটি, ভোলার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী, জেলা প্রশাসক, ভোলা। গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ভোলা।
এ সময় ভোলা জেলার উপজেলা স্বাস্থ্য অফিসারগণ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
