বগুড়া প্রতিনিধি
বৃহস্পতিবার বগুড়ার কাহালু উপজেলা প্রশাসনের আয়োজনে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আন্তঃ ইউনিয়ন ও পৌর সভা বালক (অনূর্ধ্ব -১৭) প্রতিযোগিতা, ২০২৩ এর শুভ উদ্বোধন কাহালু সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে বিকেলে অনুষ্ঠিত হয়।খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আল হাবিবুল হাসান কবিরাজ সুরুজ, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার মোছাঃ মেরিনা আফরোজ, এ সময় আর ও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আবু মুছা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মোঃ হেলান উদ্দিন কবিরাজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ লালু, থানা অফিসার ইনচার্জ মাহমুদ হাসান, কাহালু উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ সুলতান আলী কবিরাজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান, জামগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রভাষক মোঃ মনোয়ার হোসেন খোকন, কাহালু সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহকারী অধ্যাপক পি, এম, বেল্লাল হোসেন, বীরকেদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সেলিম উদ্দিন, কালাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জোবায়দুল ইসলাম সবুজ, মালঞ্চা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নেছার উদ্দিন, উপজেলা মেডিকেল অফিসার ডাঃ মোঃ মশহুরুল আলম জাকি, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোঃ রেজাউল করিম, উপজেলা নির্বাচন অফিসার মোছাঃ জিন্নাত আরা জলি, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আবিদুর রহমান আবির,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোতাহার হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ গোলাম মোরশেদ, উপজেলা আই সিটি অফিসার মোঃ গোলাম সাহরিয়া কবির, উপজেলা পল্লীউন্নয়ন অফিসার মোঃ আউয়াল, সহ প্রমুখ। উদ্বোধনী খেলায় জামগ্রাম ইউনিয়ন ট্রাইবেকারে ৩-০ গোলে বীরকেদার ইউনিয়নকে পরাজিত করে। খেলা পরিচালনা করেন গোলাম মোস্তফা, সহকারী রেফারি রফিকুল ইসলাম মুক্তার,আবু জাফর, ও রাছেল,।উল্লেখ্য যে উক্ত উদ্বোধনী খেলায় সরকারি কর্মকর্তা, কর্মচারী, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, এবং ক্রীড়া মুদি ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
