খুলনা প্রতিনিধি
মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসানীতি ঘোষণার পর সরকার দিশেহারা হয়ে পড়েছে। সরকারের মন্ত্রীরা বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন কথা বলছে। সরকারের পায়ের তলার মাটি সরে গেছে। সরকার আগামীতে আবারো পূর্ব পরিকল্পিত পাতানো নির্বাচন করার জন্য প্রশাসনে রদবদল শুরু করেছে। কাউকে কাউকে চুক্তিভিত্তিক নিয়োগ দিচ্ছে কিন্তু সে গুড়ে বালি উল্লেখ করে বিএনপির নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, বাংলাদেশে শেখ হাসিনার অধীনের আর কোন নির্বাচন হবে না, দেশের জনগণের দাবির মুখে ও আর্ন্তজাতিক চাপে সরকার পালানোর পথ খুঁজছে। তারা বিভিন্ন দেশে ছুটে গিয়েও হালে পানি পায়নি। বিগত ১৫ বছরে যে সকল হত্যা, গুম, খুন হয়েছে তার বিচার এদেশের মাটিতেই হবে।
শুক্রবার (১৬ জুন) বিকাল ৪টায় কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে খুলনায় পদযাত্রা কর্মসুচি পুর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।শুক্রবার (১৬ জুন) বিকাল ৪টায় কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে খুলনায় পদযাত্রা কর্মসুচি পুর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হেলাল আরো বলেন, এ সরকারের আমলে কেউই নিরাপদ নয়। আলেম ওলামারাও নিরাপদ নয়। বরিশালে একজন আলেমের ওপর ন্যক্কারজনক হামলা চালানো হয়েছে। বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না উল্লেখ করে তিনি পুলিশ প্রশাসনের উদ্দ্যেশে বলেন, আপনারা রাষ্ট্রের কর্মকর্তা-কর্মচারি। বাংলাদেশের সংবিধানের ওপর আপনাদের শপথ আছে কিন্তু কোন সরকারের আজ্ঞাবহ হয়ে নির্বিচারের বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালানোর পরিনাম ভালো হবে না। পতন নিশ্চিত একটি সরকারের হয়ে খুলনার পুলিশ প্রশাসন যা করছেন তা মোটেই কাম্য নয়। এখন সময় এসেছে দেশে গনতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার। আমাদের লড়াই প্রশাসনে বিরুদ্ধে নয়, আমাদের লড়াই সরকারের বিরুদ্ধে। দেশের জনগণ জেগে উঠেছে। জনগণের আন্দোলনে সরকার আজ ভীত। তাই এ সরকারকে বিদায় করাই এখন জনগণের একমাত্র লক্ষ্য। সহসা বিদায় না নিলে তাদের পদত্যাগে বাধ্য করা হবে।তাঁতীদলের আবু সাঈদ শেখ, জাসাসের ইঞ্জি. নুরুল ইসলাম বাচ্চু, আজাদ আমিন, ছাত্রদলের ইস্তিয়াক আহমেদ ইস্তি, আব্দুল মান্নান মিস্ত্রি, গোলাম মোস্তফা তুহিন।
সমাবেশ শুরুর আগে মহানগরীর বিভিন্ন থানা, ওয়ার্ড ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃত্বে বিভিন্ন স্লোগান সম্বলিত প্লাকার্ড নিয়ে মিছিল সহকারে সমাবেশস্থলে যোগদান করেন। পদযাত্রা চলাকালে বিভিন্ন সড়কের পাশে দাঁড়িয়ে খুলনাবাসী করতালির মাধ্যমে পদযাত্রার প্রতি সমর্থন জানান। সমাবেশের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মাওলানা জাহিদ হোসেন। সমাবেশ পরিচালনা করেন মহানগরী বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও যুগ্ম আহবায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন ।
সৈয়দ আবুল কাসেম ১৭/০৬/২০২৩
