ওয়াসিম উদ্দিন
মিরসরাই প্রতিনিধি
আজ ১৯ জুন (সোমবার) সকাল ১০ ঘটিকার সময় মিরসরাই স্টেডিয়ামে উদ্বোধন হলো বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান আন্তঃকলেজ ফুটবল টূর্ণামেন্ট। উদ্ভোধন করেন মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান, আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খাঁন, বারইয়ারহাট কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর। উদ্বোধনী ম্যাচে নিজামপুর সরকারী কলেজ বনাম বারইয়ার হাট কলেজ মুখোমুখি হন। খেলায় ২-১ গোলে নিজামপুর সরকারী কলেজ বারইয়ারহাট কলেজকে পরাজিত করে।
অত্র টূর্ণামেন্টে উপজেলার মোট ০৫ টি কলেজ অংশগ্রহন করে। বিকেল আরো দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
আগামীকাল বিকাল ০৩ ঘটিকায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
প্রধান অতিথি জনাবা মাহফুজা জেরিন তার বক্তব্যে বলেন মাদক থেকে দুরে থাকতে খেলাধুলার কোন বিকল্প নেই। তাই উপজেলায় মাদক দুর করতে সকল ছাত্রদের খেলাধুলায় অংশগ্রহণ করাতে হবে। পাশাপাশি ছাত্রীদের জন্য ও খেলার সুব্যাবস্থা রাখতে হবে সকল শিক্ষা প্রতিষ্ঠানে। খেলায় অংশগ্রহণ কারী সকল কলেজের অধ্যক্ষদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
