চট্টগ্রাম প্রতিনিধি
আজ ১৯ জুন, ২০২৩ খ্রিঃ পুলিশ হেডকোয়ার্টার সম্মেলন কক্ষে আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ, চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম মহোদয়।
সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন মান্যবর সিএমপি কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়। এসময় সেখানে পুলিশ হেডকোয়ার্টার ও সিএমপির অন্যান্য উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
