নিজস্ব প্রতিনিধি
অদ্য ২০/০৬/২৩ খ্রি. পুলিশ সুপার নেত্রকোণা সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা-২০২৩ উপলক্ষে বিভিন্ন ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় পুলিশ সুপার জনাব মোঃ ফয়েজ আহমেদ নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে সকলকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলে জানান। এছাড়াও ব্যাংক কর্মকর্তাদের নিম্নলিখিত নির্দেশনা মেনে চলার অনুরোধ করেন:
*প্রত্যেকটি গরুর হাটে জাল টাকা সনাক্ত করনের মেশিন সরবরাহ করতে হবে।
*পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বন্ধের সময় প্রত্যেকটি ব্যাংকে নিজস্ব নিরাপত্তার ব্যাবস্থা রাখতে হবে।
*বন্ধের সময় যে সকল নিরাপত্তাকর্মী ও ব্যাংকের কর্মকর্তা দায়িত্বে থাকবেন তাদের নাম, পদবি ও মোবাইল নম্বর ই-মেইল এর মাধ্যমে অবহিত করতে হবে।
*প্রত্যেক ব্যাংকে ভোল্টের আশেপাশে কোন বাসাবাড়ী, মার্কেট, হোটেল, ছাত্র/ব্যাচেলর মেস বা কোন ঝুকিপূর্ণ স্থাপনা আছে কি না তা পূর্বেই সনাক্তপূর্বক জানাতে হবে।
*প্রত্যেক ব্যাংকে স্থাপিত সিসি টিভি ও এর ডিভিআর সঠিক আছে কি না তার নিশ্চিৎ করতে হবে এবং ডিভিআর এ নুন্যতম পনেরো দিনের ব্যকাপ রাখতে হবে।
*যে কোন জরুরী প্রয়োজনে ৯৯৯/Hello Sp (০১৩২০ ১০৫০৯৯) নম্বরে ফোন দিয়ে যোগাযোগ করা।
এসময় আরো উপস্থিত ছিলেন জনাব সাহেব আলী পাঠান , অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জনাব মোঃ লুৎফর রহমান , অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি), জনাব মোঃ লুৎফুর হক, অফিসার ইনচার্জ নেত্রকোনা মডেল থানা, নেত্রকোণা জেলা শাখার বিভিন্ন ব্যাংক কর্মকর্তা এবং জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ।
