চট্টগ্রাম প্রতিনিধি
রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মীর আবু তৌহিদ, বিপিএম (বার) মহোদয়ের দিকনির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব শাহনেওয়াজ রাজু, বিপিএম, পিপিএম মহোদয়ের সার্বিক তত্বাবধানে রাঙ্গামাটি পার্বত্য জেলার বিভিন্ন স্থানে হারিয়ে যাওয়া ১৫ টি মোবাইল ফোন জিডি মূলে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করেন রাঙ্গামাটি জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল।
উদ্ধারকৃত মোবাইল ফোন আজ ২০ জুন ২০২৩ খ্রি: পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব মোহাম্মদ শাহ ইমরান মহোদয়।
উল্লেখ্য যে, পুলিশ সুপার মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্ঠায় গঠিত জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল অদ্যবধি ১৫১ টি হারানো মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়। যার আনুমানিক বাজার মূল্য ৩০,২০,০০০/- টাকা।
মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে ভিকটিমগণ তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফেরত পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং পুলিশ সুপার মহোদয়সহ রাঙ্গামাটি জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
