নিজস্ব প্রতিনিধি
১৯ জুন (সোমবার) স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের আইন বিভাগের ৭৩ ব্যাচের মেধাবী শিক্ষার্থী শাহবাজ খায়ের নূর এর স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করে আইন বিভাগ।
আয়োজনে উপস্থিত ছিলেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইউনুস মিয়া, কোষাধ্যক্ষ ড. জিয়াউল হাসান, আইন বিভাগের চেয়ারম্যান ড. সেলিনা আক্তার, প্রক্টর ড. আ.ন.ম. আরিফুর রহমান, আইন বিভাগের কো অর্ডিনেটর ব্যারিস্টার জাহিদ হোসেন দোলন, ব্যারিস্টার জোনায়েদ মোহাম্মদ হাসিব, লিজা দাস, রোকেয়া আফরোজ, নাজাত শারমিন, আফরিন লায়লা শাপলা, আব্দুস সাত্তার, শাহরিন সুলতানা, নাহিদ হাসান।
আয়োজনে আরোও উপস্থিত ছিলেন শাহবাজ খায়ের নূরের পিতা, বোন ও তার সহপাঠীরা।
আয়োজনে অতিথিবৃন্দের আলোচনায় শাহবাজের বিয়োগান্তে সবাই অশ্রুশিক্ত হয়ে শাহবাজের পরোকালের শান্তিকামনা করেন। মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে আয়োজনটি সমাপ্ত করা হয়।
