জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট জেলার জয়পুরহাট সদর থানা এলাকায় ২২-০৬-২০২৩ খ্রিঃ সময় রাত্রি ০১:০০ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই (নিঃ) মোঃ মিজানুর রহমান, এসআই(নিঃ) মোঃ ফারুক হোসেন (পিপিএম) সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার অভিযান করে জয়পুরহাট জেলার সদর থানাধীন চকবরকত ইউনিয়নের জগদীশপুর গ্রাম হইতে ১০০ (একশত)পিচ Tapentadol Tablets সহ আসামী ১। মোঃ এরশাদ আলী (৫০), পিতা-মৃতঃ মজিবর রহমান, সাং-জিয়ল(মাদ্রাসা পাড়া), থানা- বদলগাছী , জেলা-নওগাঁকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে জয়পুরহাট সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
