কুষ্টিয়া প্রতিনিধি
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ খাইরুল আলম, সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়।
কুষ্টিয়া জেলা রেফারি ও আম্পায়ার সমিতির ২০২৩ সালের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি উপস্থিত হতে পেরে অত্যন্ত আনন্দ প্রকাশ করেছেন। প্রধান অতিথি বলেন তার বক্তব্যে বলেন, কুষ্টিয়া জেলা বাংলার ইতিহাস ও ঐতিহ্যের চারণভূমি। একই সাথে কুষ্টিয়া জেলা সংস্কৃতি ও খেলাধুলায় অনেক উন্নত এবং সংগঠিত। জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে কুষ্টিয়ার অনেক খেলোয়াড় অংশগ্রহণ করে দেশের সুনাম ও গৌরব অর্জন করতে সক্ষম হয়েছে। ভালো খেলোয়াড় তৈরী করার জন্য নিয়মিত বিভিন্ন ইভেন্টে খেলাধুলার আয়োজন করা যেমন দরকার তেমনি সেগুলো পরিচালনা করার জন্য ভালো রেফারি ও আম্পায়ার প্রয়োজন। মানুষকে উপযুক্ত করে গড়ে তোলা এবং বহিবিশ্বে বাংলাদেশের সুনাম ও মর্যদা বৃদ্ধিতে খেলাধুলার ভূমিকা অপরিহার্য।
তিনি আরও বলেন, স্বনির্ভর ও সমৃদ্ধিশীল জাতি গঠন, ক্ষুধা ও দারিদ্রমুক্ত বঙ্গবন্ধু’র স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ এবং ভিশন ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশনায় টেকসই উন্নয়নের পূর্বশর্ত আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি কুষ্টিয়া জেলার পুলিশ সুপার হিসাবে পদাধিকারবলে একমাত্র সংগঠন রেফারি ও আম্পায়ার সমিতির সভাপতির দায়িত্ব পালন করে থাকি। আমি কুষ্টিয়া জেলার পুলিশ সুপার হিসাবে জেলার আইন-শৃঙ্খলা রক্ষা করা, মানুষের জান মালের নিরাপত্তা প্রদান, জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছানো এবং আমার উপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পালনসহ খেলাধুলার মান উন্নয়নে এবং অপরাধ প্রবণতা দূরীকরণে রেফারি ও আম্পায়ার সমিতির জন্য সার্বিক সহযোগিতা প্রদান করে যাচ্ছি এবং ভবিষ্যতেও এ ধারা অব্যহত থাকবে।
পরিশেষে প্রধান অতিথি মহোদয় কুষ্টিয়া জেলা রেফারি ও আম্পায়ার সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৩ এর সাফল্য কামনা করেন এবং সমিতির সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
এসময় আরোও উপস্থিত ছিলেন জেলা রেফারী ও আম্পায়ার সমিতি, কুষ্টিয়ার সহ-সভাপতি(পদাধিকার বলে), এ্যাড. অনুপ কুমার নন্দী; সহ-সভাপতি, খন্দঃ রাশিদুল ইসলাম মন্জু; সাধারণ সম্পাদক, খন্দকার ইকবাল মাহমুদসহ জেলা রেফারী ও আম্পায়ার সমিতি, কুষ্টিয়ার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
