আমতলী( বরগুনা) প্রতিনিধি
বরগুনার আমতলীতে ‘ম্যাগনেটিক পিলার’সহ মজিদ গাজী (৬৫) কে আটক করেছে ডিবি।
বৃহস্পতিবার (২২ জুন) বিকেল সাড়ে ৫ টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের ছোট নীলগঞ্জ থেকে তাকে আটক করা হয়। আটককৃত আঃ মজিদ গাজী আমতলী সদর ইউনিয়নের ছোট নীলগঞ্জ গ্রামের মৃত্যু মোমেন গাজীর ছেলে।
বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এস আই মো. বশির আহম্মেদ এর নেতৃত্বে একটি চৌকশ টিমের অভিযানে মজিদ গাজীর দখলে থাকা একটি ব্রিটিশ সময়কালের পিলার সহ গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত পিলারটির দৈর্ঘ্য ৩১ ইঞ্চি, গোলাকার প্রস্থ ২৪ ইঞ্চি, ওজন ২১ কেজি ২’শ গ্রাম। উপরে খোদাই করা ইংরেজিতে ইজঝ লেখা আছে এবং নিচের অংশে পিতলের উপর ০৩ (তিন) টি ছিদ্র ও ইংরেজিতে ঊঅঝঞ ওঘউওঅ ঈঙ. ১৮১৮ লেখা আছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি একে এম মিজানুর রহমান বলেন, গ্রেফতারকৃত আসামীর মজিদ গাজীর বিরুদ্ধে আমতলী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
