নারায়ণগঞ্জ প্রতিনিধি-
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সোনারগাঁ উপজেলা সাদিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন এর নেতৃত্বে শত শত নেতাকর্মী নিয়ে ও ডাক ঢোল বাজিয়ে আনন্দ র্যালীতে যোগদান করেন।
২৩ জুন শুক্রবার বিকেলে মোগড়াপাড়া চৌরাস্তায় আওয়ামী লীগের প্রধান কার্যালয় সামনে ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় পরে সকল নেতাকর্মীদের সাথে নিয়ে আনন্দ র্যালী করেন।
এ সময় দেলােয়ার হোসেন বলেন, আজ ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর সফলতা কামনা করি ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলে ঐকবদ্ধ হয়ে মাঠে কাজ করে যাব। এবং আওয়ামী লীগকে সুসংগঠিত করে তোলার জন্য সাদিপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগ ছাএলীগ সহ অংগ সংগঠনের নেতাকর্মীরা একসাথে কাজ করে যাব।
এ দেলোয়ার হোসেন এর ডাকে প্রতিটি ওয়ার্ড থেকে নেতাকর্মীরা আসে।
