সিলেট প্রতিনিধি
অদ্য ২৫.০৬.২০২৩ খ্রিস্টাব্দ তারিখে হোটেল নূরজাহান গ্রান্ড সিলেটে, সিলেট মেট্রোপলিটন পুলিশের এর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি এন্ড মিডিয়া) জনাব সুদীপ দাস, অতি: উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক), জনাব গৌতম দেব, সহকারী পুলিশ কমিশনার, জনাব মোঃ সামছুদ্দিন ছালেহ আহমেদ চৌধুরী পিপিএম (বার), কোতোয়ালী মডেল থানা, সহকারী পুলিশ কমিশনার দক্ষিণ সুরমা থানা জনাব মাইন উদ্দিন খান, সহকারী পুলিশ কমিশনার ট্রাফিক জনাব আতাহারুল ইসলাম তালুকদার, সহকারী পুলিশ কমিশনার এয়ারপোর্ট থানা জনাব অলক ক্লান্তি শর্মা বদলীজনিত কারণে বিদায় সংবর্ধনা প্রদান করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ ইলিয়াছ শরীফ, বিপিএম (বার), পিপিএম মহোদয় ও পুলিশ কমিশনার মহোদয়ের স্ত্রী মিসেস নাসরিন লায়লা। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) জনাব মোঃ জোবায়েদুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) জনাব মুঃ মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) জনাব তোফায়েল আহমদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাঃ সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (পিওএম) জনাব মোঃ জাবেদুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) জনাব ইমাম মোহাম্মদ শাদিদ, সিলেট মহানগর কমিউনিটি পুলিশিং এর সভাপতি জনাব ডা: নাছিম আহমেদ চৌধুরী সহ সকল অতিঃ উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার ও অন্যান্য অতিথিবৃন্দ।
