ওয়াসিম উদ্দিন
মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম
২৭ জুন (মঙ্গলবার) অনুষ্ঠিত হলো মিরসরাই উপজেলা মডেল মসজিদ কতৃক আয়োজিত আজান প্রতিযোগিতা। মিরসরাইয়ের বিভিন্ন মাদরাসা, স্কুল, কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন পেশাজীবিরা প্রতিযোগিতায় অংশ গ্রহন করে।
আযান প্রতিযোগিতায় প্রথম হয়েছেন মুহাম্মদ মেহেদী হাসান অলিনগরী। তিনি নয়দুয়ারিয়া নিজতালুক জামে মসজিদের খতিব এবং চিশতীয়া হাজী বজল আহমদ ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদরাসার শিক্ষক।
আযান প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান হয় মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন এর ছেলে।
তৃতীয় স্থান হয় এক মাদরাসা শিক্ষার্থী
প্রতিযোগিতায় যেসব শিক্ষার্থীরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে তাদের কে ক্রেষ্ট, সম্মানী ও সনদ বিতরণ করা হয়।
আযান প্রতিযোগিতায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব জসিম উদ্দিন, মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন, ০১ নং ইউনিয়ন করের হাটের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, ০৩ নং ইউনিয়ন জোরারগঞ্জের চেয়ারম্যান মাষ্টার রেজাউল করিম ও উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের খতিবসহ বিভিন্ন পেশা শ্রেণির নেতৃবৃন্দ।
