নিজস্ব প্রতিনিধি
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঢাকা মহানগর উত্তর পল্লবী থানার সর্বস্তরের জনগণ, ব্যবসায়ী ও রাজনৈতিক অঙ্গনের সকল নেতাকর্মী সবাইকে ঈদের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন, ঢাকা মহানগর উত্তরের অন্তর্গত পল্লবী থানার সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমান ৫ নং ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ জাহিদ মুন্সী।
শুভেচ্ছা বার্তায় তিনি সকলের উদ্দেশ্যে বলেন:
বছর ঘুরে আবারও আমাদের মাঝে এসেছে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম উৎসব পবিত্র ঈদুল-আজহা
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি মানুষের প্রাণে নতুন প্রাণের সঞ্চার শুরু হোক একই দিগন্তজুড়ে।
হৃদয়ে সবই একই একথা স্মরণ হোক খুশীর প্রতিটি পলকে।
পরিশেষে তিনি দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং পল্লবী থানার সকল মানুষের সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে পবিত্র ঈদুল-আজহা পশু কোরবানির মধ্য দিয়ে ত্যাগের শিক্ষাকে ধারণ করে সমাজ গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। সেই সাথে তিনি দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য সকলের দোয়া কামনা করেন।
তিনি আরো বলেন, ঈদ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে, সব মানুষকে পবিত্র ঈদুল আজহা সৌহার্দ্য-সম্প্রীতি আর ভ্রাতৃত্বের মহিমান্বিত আহ্বানে সকলে শান্তি ভরে উঠুক প্রতিটি মানুষের হৃদয়।
ঈদ সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, সমৃদ্ধিও ভ্রাতৃত্ব।
প্রতি বছর ঈদ আমাদের জীবনের সব আনন্দ, প্রেম-প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে আসে। পবিত্র ঈদুল -আজহার মহিমায় উদ্ভাসিত হয়ে উঠুক সকল মুসলিম উম্মার জীবন। পবিত্র ঈদুউল আজহা এই আনন্দময় দিনে মানুষের প্রীতি ও বন্ধনের মাধ্যমে হিংসা, বিদ্বেষ ভূলে প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়া। তিনি আরো বলেন, পাশাপাশি সারা বাংলাদেশে উদযাপিত হবে মুসলিম বিশ্বের বৃহত্তম এই উৎসব ঈদের এই দিনটিতে ধনী-গরিব, নির্বিশেষে সবাইকে এক কাতারে দাঁড় করায়। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে সবার বাড়ি বাড়ি ও গ্রামগঞ্জে, সারা বাংলায়, সারা বিশ্বে।
এ দিন সকল শ্রেণিপেশার মানুষ ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন। সবার মধ্যে গড়ে তুলে সৌহার্দ, সম্প্রীতি ও বন্ধন। ইসলামের তাৎপর্য মানবতার মুক্তির দিশারি হিসেবে দিকে দিকে ছড়িয়ে পড়ুক শান্তি ।
