নিজস্ব প্রতিনিধি
আজ রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলাপ্রশাসক জনাব মোহাম্মদ মিজানুর রহমান , বনরূপা বাজার এবং ট্রাক টার্মিনাল এলাকায় কোরবানির পশুর হাট পরিদর্শন করেন। তিনি এ সময় ব্যবসায়ীদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করাসহ কোরবানির পশুর চামড়া ও বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত লিফলেট বিতরণ করেন। পরিদর্শনকালে রাঙ্গামাটি পার্বত্য জেলার , পুলিশ সুপার জনাব মীর আবু তৌহিদ, বিপিএম (বার) সহ জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
