বরিশাল প্রতিনিধি
বরিশাল মেট্রোপলিটন পুলিশ এর মাননীয় পুলিশ কমিশনার জনাব মোঃ সাইফুল ইসলাম বিপিএম-বার মহোদয় আজ সকাল ০৮.০০ ঘটিকায় বিএমপি’র রুপাতলী পুলিশ লাইন্স জামে মসজিদে পবিত্র ঈদ-উল-আযহার নামাজ আদায় করেন।
এসময় পুলিশ কমিশনার মহোদয়ের সাথে বিএমপি’র ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ, পুলিশ সদস্যগন এবং বিপুল সংখ্যক মুসল্লী ঈদের নামাজ আদায় করেন।
নামাজ শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ ও দেশের অব্যাহত অগ্রযাত্রা, সমৃদ্ধি এবং দেশবাসীর সুখ-শান্তি ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
পরে সম্মানিত পুলিশ কমিশনার মহোদয় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ , পুলিশ সদস্য এবং মুসল্লিদের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
