মাগুরা প্রতিনিধি
মাদক নির্মূলে মাগুরা জেলা পুলিশ বদ্ধপরিকর। মাদকের বিরুদ্ধে মাগুরা জেলা পুলিশ সুপারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে জেলা ডিবি,মাগুরার এসআই (নিঃ)/ তৌফিক আনাম এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ০২/০৭/২০২৩
তারিখ রাত অনুমান ২১:০০ ঘটিকার সময় , মহম্মদপুর থানার বাবুখালি ইউনিয়নের রুই ফলোশিয়া এলাকা হইতে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে ৯০ (নব্বই) পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদকব্যবসায়ী সবুজ রানা (৩০) পিতা- সেলিম মোল্যা,সাং-আলোকদিয়া,থানা- মাগুরা, জেলা- মাগুরাকে গ্রেফতার করেন।
এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এ মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।
