রাঙ্গামাটি প্রতিনিধি
রাঙ্গামাটি শহরের যানজট নিরসনে রাস্তার পাশে গড়ে উঠা অবৈধ ফুটপাত দখল মুক্ত করতে আজ ৫ জুলাই ২০২৩খ্রি: রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোহাম্মদ শাহ ইমরান এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন কোতয়ালী থানা পুলিশ। এসময় কোতয়ালী থানা পুলিশ রাস্তার পাশে গড়ে উঠা অবৈধ ফুটপাত দখলমুক্ত করেন। সুষ্ঠ যানবাহন চলাচল নিশ্চিতকল্পে এই অভিযান অব্যাহত থাকবে।
