চট্টগ্রাম প্রতিনিধি
০৪/০৭/২০২৩ খ্রিঃ তারিখ ২০:৩০ ঘটিকায় অত্র ব্যাটালিয়নের এসআই (নিরস্ত্র) মোঃ আবুল কালাম এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে সিএমপি সদরঘাট থানাধীন সাহেব পাড়া স্কুল রোড পরিমল বাবুর ২য় তলা বিল্ডিং এর নিচতলা সিড়ির পশ্চিম পার্শ্বের রুমে গ্রেফতারকৃত আসামী আব্দুল জলিল প্রকাশ আলেক চান (৪৬), পিতা- মৃত আব্দুল মুমিন, মাতা- মৃত রাজু খাতুন, সাং- বুরুঙ্গা ভাংগা ব্রীজ (ইমান খার বাড়ী), থানা- দূর্গাপুর, জেলা- নেত্রকোণা, বর্তমানে- সাহেব পাড়া স্কুল রোড, পরিমল বাবুর ২য় তলা বিল্ডিং এর নিচতলার ভাড়াটিয়া, থানা- সদরঘাট, জেলা- চট্টগ্রাম এর হেফাজত ও দখল হইতে প্লাস্টিকের বাজারের ব্যাগ সহ ১,১০০ (এক হাজার একশত) গ্রাম গাঁজা’সহ উদ্ধারপূর্বক গ্রেফতার করা হয়। এই সংক্রান্তে সিএমপি, চট্টগ্রাম এর সদরঘাট থানার মামলা নং- ০১, তারিখ-০৫/০৭/২০২৩ খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারনি ১৯(ক) রুজু করা হয়।
