আমতলী (বরগুনা) প্রতিনিধি
আমতলী পৌরসভার উদ্যোগে শুক্রবার রাতে ৮টায় পৌরসভার মিলনায়তনে ৩ কর্মকর্তার বদলী ও ৩ কর্মকর্তার নতুন যোগদান এবং নবনির্বাচিত ৩জন জনপ্রতিনিধিকে বরন করে নেওয়ার জন্য এক বিদায়ী সংবর্ধনা ও বরন সভা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, আমতলী উজেলার কৃষি কর্মকতার্ সিএম রেজাউল করিম পদোন্নতি পেয়ে বরগুনায়, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুর রহমান বদলী হন বরগুনা সদর থানায় এবং জনস্বাস্থ্য প্রকৌশলী মো. তরিকুল ইসলাম ফরিদপুরে বদলী হন। তাদের বদলী এবং ৩ কর্মকর্তা সম্প্রতি আমতলী বদলী হয়ে আসেন এদের মধ্যে রয়েছে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম, সহকারী কমিশনার আব্দুল্লা আবু জাহের, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাখাওয়াত হোসেন তপু, আমতলী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এমএকাদের মিয়া, আমতলী পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মো. নুরুজ্জামাল ও ২নং ওয়ার্ডের কাউন্সিলর মো. মনিরুল ইসলাম সম্প্রতি নির্বাচিত হওয়ায় তাদের বরন করে নেওয়া হয়।
আমতলী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় ও বরন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমতলী উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আবু জাহের, আমতলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো, মজিবুর রহমান প্রমুখ।
সভায় বক্তব্য আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এমএকাদের মিয়া, আমতলী উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লা আবু জাহের, আমতলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান, আমতলী উপজেলা বিদায়ী কৃষি কর্মকর্তা সিএম রেজাউল করিম, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুর রহমান, সদ্য যোগদান করা ওসি কাজী শাখাওয়াত হোসেন তপু, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. তরিকুল ইসলাম, আমতলী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধা, চাওড়া ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান বাদল খান, কুকুয়া ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন মাসুম তালুকদার আঠারগাছিয়া ইউপি চেয়ারম্যান মো,রফিকুল ইসলাম রিপন,গুলিশাখালী ইউপি চেয়ারম্যান এডঃ মনিরুজ্জামান মনির, আরপাংশিয়া ইউপি চেয়ারম্যান সোহেলী পারভীন মালা হলদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো,সহিদুল ইসলাম মৃধা, আমতলী সরকারী কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলাম তালুকদার, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার এ্যাডভোকেট সামসুদ্দিন শানু, আওয়ামীলীগ নেতা প্যানেল মেয়র মীর হাবিবুর রহমান জাহিদুল ইসলাম জুয়েল তালুকদার,মো কামাল আকন, হারুন অর রশিদ, আব্দুস সোবহান লিটন,বাবু অশোক মজুমদার, মো,ফরিদ ম্যালকার,মো,মামুন মুন্সী যুবলীগের সহ সভাপতি মো মাহবুবুর রহমান, সাইফুল ইসলাম বাদল প্যাদা প্রমূখ।
সভার শুরুতেই অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান অনুষ্ঠানের আয়োজক ওউপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌরমেয়র মো. মতিয়ার রহমান। সভাশেষে অতিথির হাতে ক্রেষ্ট বিভিন্ন উপহার সামগ্রীও তুলে দেন তিনি। পরে অতিথিদের সম্মানে এক নৈশ বৈাজের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সামাজিক, রাজনৈতিক, আইনজীবী, শিক্ষক,সহ সকল শ্রেনীর শতাধিক গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
