নেএকোনা প্রতিনিধি
মে/২০২৩ মাসের সামগ্রিক কর্ম মূল্যায়নে শ্রেষ্ঠ জেলা নির্বাচিত নেত্রকোণা জেলা পুলিশ। ময়মনসিংহ রেঞ্জের মাসিক সভায় জনাব দেবদাস ভট্টাচার্য্য বিপিএম, ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ মহোদয়ের নিকট হতে ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ জেলার পুরস্কার গ্রহণ করেন পুলিশ সুপার, নেত্রকোণা জনাব মোঃ ফয়েজ আহমেদ।
ওয়ারেন্ট নিষ্পত্তি, নিয়মিত মামলায় আসামী গ্রেফতার, মাদক উদ্ধার,গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, চোরাই মালামাল উদ্ধার, ভিকটিম উদ্ধার, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণসহ নেত্রকোণা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য অবদান রাখায় ময়মনসিংহ রেঞ্জ কর্তৃক শ্রেষ্ঠ জেলা হিসেবে নেত্রকোণা জেলা পুলিশকে মনোনীত করা হয়।
