চট্টগ্রাম প্রতিনিধি
আজ ১৭ জুলাই, ২০২৩ খ্রিঃ নগরীর দামপাড়া পুলিশ লাইনস ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে সদ্য নিয়োগপ্রাপ্ত ট্রাফিক সার্জেন্টদের ০৩ দিন মেয়াদী ওরিয়েন্টেশন কোর্স ২০২৩ খ্রিঃ এর বিশেষ ব্রিফিং করেন মান্যবর সিএমপি কমিশনার জনাব কৃষ্ণপদ রায়, বিপিএম-বার, পিপিএম-বার মহোদয়।
ব্রিফিং এ তিনি মুক্তিযুদ্ধসহ দেশের বিভিন্ন ক্রান্তিকালে পুলিশের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন। ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে তিনি নবীনদের সর্বোচ্চ দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার আহবান জানান। ইতিহাসের ধারাবাহিকতা বজায় রেখে আগামী দিনেও দেশের যেকোন ক্রান্তিকালে দেশ ও জনগণের স্বার্থে কাজ করে যাওয়ার প্রতিজ্ঞা নিতে নতুনদের নির্দেশনা দেন তিনি।
এসময় সেখানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব ফয়সাল মাহমুদ, পিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব এম এ মাসুদ; উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ আব্দুল ওয়ারীশসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
