বরিশাল প্রতিনিধি
আজ ১৭ জুলাই ২০২৩ খ্রিঃ সকাল ১০ টায় বিএমপি সদরদপ্তরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের নবাগত অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব হাসান মোঃ শওকত আলী যোগদান করেন, এসময় মাননীয় বিএমপি কমিশনার জনাব মোঃ সাইফুল ইসলাম বিপিএম-বার মহোদয় সদ্য যোগদানকৃত কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান।
এ-সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) জনাব আবু আহাম্মদ আল মামুন, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) জনাব মােহাম্মদ নজরুল হােসেন, উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব মােঃ জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ ও সাপ্লাই এন্ড লজিস্টিকস) জনাব মােঃ আলী আশরাফ ভুঞা, বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব এস এম তানভীর আরাফাত পিপিএম-বার ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ট্রাফিক জনাব রুনা লায়লা।
