নিজস্ব প্রতিবেদক
আজ ১৮ জুলাই ২০২৩ খ্রি. তারিখ ১৫ ঘটিকায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সার্বিক নিরাপত্তার বিষয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার মূল ভবনের ২য় তলার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় ফ্ল্যাগ রুলস, পহেলা আগস্ট হতে সারা মাসব্যাপী কালো ব্যাজ ধারণ, স্থাপনার নিরাপত্তা, সাইবার পেট্রোলিং সহ আরো অনেক বিষয় নিয়ে আলোচনা করা হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ।
রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের সম্মেলন কক্ষ থেকে সম্মানিত ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ জনাব নুরেআলম মিনা, বিপিএম (বার) পিপিএম মহোদয় ভার্চুয়ালি সভায় যোগদান করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন রেঞ্জ কার্যালয় এর অতিরিক্ত ডিআইজি(এডমিন এন্ড ফিন্যান্স), অতিরিক্ত ডিআইজি(ক্রাইম), পুলিশ সুপার (এডমিন),পুলিশ সুপার(অপারেশন্স), পুলিশ সুপার (ইন্টিলিজেন্স), পুলিশ সুপার (ক্রাইম) সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।
