ফরিদপুর প্রতিনিধি
আজ ২১-০৭-২০২৩ খ্রি. ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামের জিমনেসিয়ামে অনুষ্ঠিত হয় কিং কারাতে বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার কারাতে বেল্ট প্রদান অনুষ্ঠান ২০২৩।
ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এই পুরস্কার বিতরণী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহজাহান, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর। এসময় পুলিশ সুপার, ফরিদপুর কে কিং কারাতে, বাংলাদেশ, ফরিদপুর জেলা শাখার পক্ষ হতে সম্মাননা স্মারক প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে ব্ল্যাক বেল্ট এবং ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার, ফরিদপুর।
এসময় জেলা ক্রীড়া সংস্থা, ফরিদপুর এবং কিং কারাতে বাংলাদেশ, ফরিদপুর জেলা শাখার অন্যান্য সকলে উপস্থিত ছিলেন।
