মাগুরা প্রতিনিধি
মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৩ পালন করা হয়।
জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। উক্ত র্যালিতে অংশগ্রহণ করেন জনাব মোহাম্মদ আবু নাসেন বেগ, জেলা প্রশাসক, মাগুরা মহোদয়;জনাব মোঃ কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাগুরা মহোদয়। র্যালিটি ভায়না মোড় চত্তর হয়ে মাগুরা ডিসি অফিস মাঠে এসে শেষ হয়।
‘‘এরপর গাছ লাগিয়ে যত্ন করি সুস্থ প্রজন্মের দেশ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা ২০২৩ এর শুভ উদ্ধোধন করা হয় ।
পবরর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাগুরা মহোদয়।
